spot_img
Monday, 9 March, 2026
9 March
spot_img
HomeকলকাতাTamal Ray Choudhury: ঘুমের মধ্যেই ঘুমের দেশে 'জাতিশ্বর, রামধনু' অভিনেতা তমাল রায়চৌধুরী

Tamal Ray Choudhury: ঘুমের মধ্যেই ঘুমের দেশে ‘জাতিশ্বর, রামধনু’ অভিনেতা তমাল রায়চৌধুরী

চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিশ্বর, রামধনু, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতো বাংলা সিনেমাতে কাজ করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী। অভিনেতার প্রয়াত হওয়ার খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ।

আরও পড়ুনঃ CPM-এর কালো পতাকা, TMC-র ‘GO Back’; শান্ত মেজাজেই জ্ঞানেশ

দেবদূত ফেসবুকে তমালের একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় মানুষ অভিনেতা তমাল রায় চৌধুরী।’

থিয়েটারের জগতেও জনপ্রিয় মুখ তমাল। চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিশ্বর, রামধনু, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতো বাংলা সিনেমাতে কাজ করেছেন।

আরও পড়ুনঃ ২০০ বছরের রীতি ! দোলের ৫ দিন পর আবারও ফিরল রঙের উৎসব

অভিনেতা দেবদূত ঘোষ জানালেন, ”আজ সকালেই খবরটা পাই। তমালদা একেবারে সুস্থ ছিলেন। আর্টিস্টস ফোরামের নির্বাচনের দিন উনি এসেছিলেন। সেদিন অনেক গল্প করলেন। নিয়মিত আমাদের পরিচিত কারও না কারও সঙ্গে আড্ডা দিতেন। অনেককে দীর্ঘদিন অসুস্থ থাকতে দেখেছি। তমালদার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। ওঁর বাড়িতে যিনি কর্মরত, তিনি সকালে এসে দেখেন, একটু অদ্ভুতভাবে শুয়ে রয়েছেন। পরে বোঝা যায়, ঘুমের মধ্যেই উনি চলে গিয়েছেন। ভোর চারটে নাগাদ এরকম ঘটনা ঘটেছে বলেই জানতে পারছি।”

দেবদূত জানালেন, আর্টিস্টস ফোরামের তরফে কিছু শিল্পীরা তমালের বাড়িতে পৌঁছাবেন। আত্মীয়স্বজনরা আসার জন্য অপেক্ষা করা হবে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। তমালের মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতাদের অনেকেই চলে যাচ্ছেন, সেই ঘটনা অভিভাবক হারানোর মতো, এটাই উঠে এল অভিনেতা দেবদূতের কথায়। দেবদূত বললেন, ”তমালদা গল্প-আড্ডা নিয়ে থাকতে ভালোবাসতেন। আমরা সকলে অনেক রকম মনের কথা ভাগ করে নিতাম। তবে আমার ব্যক্তিগত মত, উনি কষ্ট পেলেন না, একেবারে রাজার মতো মৃত্যু।”

এই মুহূর্তে

আরও পড়ুন