গতকালই বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু দফায় হবে ভোট গ্রহণ। এই আবহেই বাম শিবিরে গুঞ্জন। কারা হচ্ছেন বামেদের সম্ভাব্য প্রার্থী এই নিয়ে চলছে বিস্তর কানাঘুঁষো। সূত্রের খবরে জানা যাচ্ছে এবারে যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তীর বদলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উত্তর দমদমে প্রার্থী হতে পারেন দীপ্সিতা ধর এবং উত্তর পাড়া থেকে দেখা যেতে পারে মীনাক্ষী মুখার্জিকে। তবে জানা গিয়েছে আজ বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন মহম্মদ সেলিম।
আরও পড়ুনঃ বেলডাঙা কাণ্ডে সুপ্রিম ধাক্কা মমতা সরকারের
গতকাল, ১৫ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। গণনা ৪ মে। অতীত ঘটলে দেখা যায় যাদবপুর বামেদের ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত। ২০২১-এ সুজন চক্রবর্তী এখান থেকে লড়েছিলেন, কিন্তু তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান।
তারপর থেকে এই আসন ফিরে পাওয়ার জন্য বামেরা নতুন কৌশল সাজাচ্ছে। সুজন চক্রবর্তী দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং দীর্ঘদিন যাদবপুরের সঙ্গে যুক্ত, কিন্তু এবার তাঁকে অন্যত্র সরানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তার বদলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম সামনে আসছে। বিকাশ রঞ্জন কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্যসভার সাবেক সাংসদ এবং দলের অন্যতম শক্তিশালী মুখ।
তিনি আইনজীবী হিসেবেও পরিচিত এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য খ্যাত। সম্প্রতি ভোট ঘোষণার আগেই যাদবপুরে বাড়ি বাড়ি প্রচার করে তিনি জনসংযোগ বাড়িয়েছেন। এতে অনেকে মনে করছেন, দল তাঁকেই এখানে প্রার্থী করার ছক কষছে। অন্যদিকে, উত্তর দমদম আসনে দীপ্সিতা ধরের নাম ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুনঃ বড় প্ল্যাটফর্ম তৈরি! আজই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ
দীপ্সিতা তরুণ প্রজন্মের মুখ, ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন এবং দলের মধ্যে জনপ্রিয়। তিনি ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে সক্রিয়। উত্তর পাড়া আসন নিয়েও আলোচনা চলছে এখানে মীনাক্ষী মুখার্জি লড়তে পারেন। মীনাক্ষীও দলের যুব শাখার নেত্রী এবং সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তবে উত্তর পাড়ায় মীনাক্ষী ও দীপ্সিতার মধ্যে কিছুটা দড়ি টানাটানি চলছে বলে খবর। দলের অন্দরে এই দুই তরুণ নেত্রীর মধ্যে কাকে কোথায় দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।







