Saturday, 11 July, 2026
11 July
Homeউত্তরবঙ্গAlipurduar: ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি; মর্মান্তিক দুর্ঘটনা

Alipurduar: ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি; মর্মান্তিক দুর্ঘটনা

জাতীয় সড়ক ৩১ ধরে মাদারিহাটের দিকে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি। আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে পড়ে মৃত্যু চালকের। আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের, গুরুতর আহত আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাসিমারা এলাকায় তোর্ষা নদীর উপর সেতুতে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে জোড়াফুল ফুটলে রাশ আমার হাতে থাকবে, বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ৩১ ধরে মাদারিহাটের দিকে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে একটি ট্রাক সেতু থেকে প্রায় ৪০ ফুট নীচে তোর্ষা নদীতে পড়ে যায়।

আরও পড়ুনঃ আতশ কাঁচের নীচে বাংলা! রেকর্ড ২৪০০ কোম্পানি আধাসেনা

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উদ্ধারকারী দল আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়, যেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে, ট্রাক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও গাড়ির নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ।

এই মুহূর্তে

আরও পড়ুন