Thursday, 16 April, 2026
16 April
Homeআবহাওয়াWeather Update: সাগরে ফুঁসছে নিম্নচাপ; আবহাওয়ার ডিগবাজি আজ থেকেই!

Weather Update: সাগরে ফুঁসছে নিম্নচাপ; আবহাওয়ার ডিগবাজি আজ থেকেই!

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। এর প্রভাবে ফের ভিজবে রাজ্য। আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাহলে কি বৃষ্টির হাত ধরে ফেব্রুয়ারীর শেষে শীতের কামব্যাক? কী বলছে আবহাওয়া দপ্তর? আগামী সাতদিনের আবহাওয়ার খবর একনজরে।

আরও পড়ুনঃ বেনজির কাণ্ড Zee বাংলায়; কাণ্ড দেখে রীতিমতো অবাক দর্শকরা

আজ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে। জারি রয়েছে সতর্কতা। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকাল মঙ্গলবারও হবে বৃষ্টি। এদিন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। এছাড়া হালকা ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ তৈরি হলে তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ রাত তখন দেড়টা, “যাহাই BJP তাহাই তৃণমূল”; চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তবে তার পরের এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করার সম্ভাবনা।

সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তরে। তবে কোথাও ভারী বর্ষণ হবে না। বুধবার থেকে ফের শুকনো আবহাওয়া।

এই মুহূর্তে

আরও পড়ুন