মমতা ব্যানার্জীর একটা ছোট ভুল সিদ্ধান্তে আমাদের কতটা পিছিয়ে পড়তে হয়েছে একটা উদাহরণ দি l এটা পুনেতে একটা মেট্রো স্টেশনের ফটো l ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং কতটা উন্নতি করছে দেখুন l একটা ছোট পিলারের উপর একটা পুরো স্টেশন দাড়িয়ে l

সেখানে আমাদের রুবি থেকে কালিকাপুরের মধ্যে ইস্টার্ন বাইপাসে দুই জায়গায় সাধারণ লাইনের নিচে দুটো করে পিলার দেয়া হয়েছে l বেশ কিছু দুর্ঘটনা হয়েছে ওই দ্বিতীয় পিলার রাস্তার মাঝখানে থাকায় l
কিন্তু এখানে মমতা ব্যানার্জীর দোষ কোথায়? উনি তো একজন MA LLB বলে আমরা জানি? উনি তো ইঞ্জনিয়ার না? আসলে ওঁনার ভুল রাজনীতির বলি কলকাতা মেট্রো l
আরও পড়ুনঃ জটে চিংড়িঘাটা! রাজ্যের অসহযোগিতা নিয়ে সরব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
২০০০ সাল থেকে অটলজি নিয়ম করেন মেট্রো রেল রেলের বিষয় না l এটা দেখবে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক এবং বিভিন্ন রাজ্যের নগর দপ্তর l তারা কোন বিদেশী কন্সালটেন্সি কোম্পানি নিয়োগ করবে, যাদের কাছে সেরা প্রযুক্তি এবং প্রযুক্তিবিদ থাকবে l প্রযুক্তি হস্তান্তর এতে সুবিধা হবে l দেশের সব রাজ্যে সেটা হয়েছে l বাদ পশ্চিমবঙ্গ l মমতা ব্যানার্জী ২০১১ তে ক্ষমতায় আসার জন্যে কলকাতা এবং দুই ২৪ পরগনার লোককে বোকা বানাতে একের পর এক মেট্রো রেল তার রেলের বাজেটে ঘোষণা করেন, যা রেলের বিষয়ই নয় l ফলে পুরোনো প্রযুক্তিতে রেলের নিজস্ব ইঞ্জিনিয়ারদের দিয়ে ওই কাজ হয়েছে l যার ফল ওই অতিরিক্ত পিলার যা আপনাদের চোখে পড়ছে এবং আরও ১০০০ টা জিনিস যা আমাদের চোখে পড়ে কারণ আমরা রোজ এই কাজই করে পেট চালাই l
এখন, একটা পিলারে কি এলো গেলো কলকাতার?
আসলে এটা একটা পিলারের ব্যাপারনা l অনেক কম জায়গায়, কম খরচে, কম মূলধনে কাজ হবে যদি আমরা সেরা প্রযুক্তি ব্যবহার করি l ফলে টিকিটের দাম কমবে কিংবা করদাতার উপর চাপ কমবে l কম লোন শোধ করতে হবে দেশবাসীকে l নিচের রাস্তা আরও একটা লেন পাবে l
মমতা ব্যানার্জী ২০০৯/২০১০/২০১১ তে রেল বাজেটে ঘোষণা করা মেট্রো প্রকল্পগুলির অধিকাংশ মুখ্যমন্ত্রী হয়ে সঠিক ভাবে সেই রেল মন্ত্রককেই কাজ করতে দেন নি l
১. দমদম বারাকপুর : উনি জমি দেন নি বলে কাজ বন্ধ
২. দমদম বারাসাত : এক ব্যাপার l জমি নেই
৩. গড়িয়া এয়ারপোর্ট : প্রথমে জমি না দেয়া এবং এখন কাজ করতে না দেয়া l শেষে আদালত যেতে হয় রেলকে
৪. দমদম-এয়ারপোর্ট : এ এক ভয়ঙ্কর ইতিহাস l ১৯৯৯ তে প্রথমবার রেল মন্ত্রী হয়ে উনি রেল পথ তৈরি করেন l দিনে একটা লোকও চড়তো না ওই ট্রেনে l দশবছর পর রেলমন্ত্রী হয়ে সেই রেল ব্রিজ ভেঙে নতুন মেট্রো পথ বানানো হয়েছে l কমকরে ৫০০ কোটি করদাতার পয়সা চুনা লেগেছেl
৫. বিবাদি বাগ জোকা : জমি জট
৬. ইস্ট ওয়েস্ট মেট্রো : এটা বুদ্ধদেব ভট্টাচাৰ্যর প্রকল্প l অটলজীর নীতি মেনে নগর দপ্তর KMRCL তৈরি করে l কিন্তু মমতা ব্যানার্জী এই কোম্পানিকে রেলের অধীন হতে বাধ্য করেন l এবার এই প্রজেক্টও শেষ l ২০১৪ র বদলে ২০২৫ এ শেষ হল l আমাদের গুনতে হল বহু টাকা শুধু এবং উঁচু রেটে ডলার l
তৃণমূল কংগ্রেসের ১০০% ভোটমুখী রাজনীতি আমাদের কত ক্ষতি করেছে সেটা নিয়ে লিখতে গেলে একটা মহাভারত কম পড়বে l আর তাই চোখে ধুলো দিতে এঁদের নেতারা নেমে গেছে খেলা মেলা মোচ্ছবে মানুষকে ভুলিয়ে রাখতে l
শেষে আরও একটা কথা বলি l দেশের সব রাজ্য সরকার তাদের মেট্রো প্রকল্প তৈরিতে ৫০% খরচ করছে l বাকী ৫০% কেন্দ্র l পশ্চিমবঙ্গ এক পয়সাও দিচ্ছে না l যে কারণে বারুইপুর, বনগাঁ, কল্যাণী, চন্দননগর ডানকুনি ধুলাগড়, দুর্গাপুর, শিলিগুড়ি মেট্রো পাচ্ছে না l





