spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
Homeদক্ষিণবঙ্গBharat Sevashram Sangha: স্বর্গারোহণ করলেন খাতড়ার "ভারত সেবাশ্রম সংঘের" প্রধান মহারাজ অরুনানন্দজী

Bharat Sevashram Sangha: স্বর্গারোহণ করলেন খাতড়ার “ভারত সেবাশ্রম সংঘের” প্রধান মহারাজ অরুনানন্দজী

স্বামীজী মানুষ হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন । সকল মানুষকে সুনজরে দেখতেন। তাঁর সাধন ভজনের ক্ষেত্র ছিল বাঁকুড়া শাখা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন মুখোপাধ্যায়, বাঁকুড়া:

বাঁকুড়া জেলার খাতড়ায় ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অরুনানন্দজী মহারাজ গতকাল  শুক্রবার রাত ৯ঃ২০ মিনিটে নশ্বর দেহ ত্যাগ করে পরমধামে গমন করেন।

আরও পড়ুনঃ আচমকাই কেঁপে উঠল কসবা থানার এনকে ঘোষাল রোড, ছড়াল আতঙ্ক

শ্রীমৎ স্বামী অরুনানন্দজী ছিলেন বাঁকুড়া জেলার খাতড়া সেবাশ্রম সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী এবং প্রধান মহারাজ।

গত শুক্রবার, 16ই জানুয়ারী 2026, তিনি তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন।  শেষ সময় তাঁর বয়স হয়েছিল 97 বছর।  খাতড়ার সেবাশ্রম আশ্রম আজ সকাল থেকে ভক্তদের ভিড় ছিল।

আরও পড়ুনঃ শীতের প্রকোপ অব্যাহত; রবিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া

সকলে তাঁর দেহকে ফুল দিয়ে সুসজ্জিত করে চোখের জলে বিদায় জানান। ফুল দ্বারা সুসজ্জিত গাড়ী করে মহারাজের  দেহকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার লোকাতড়া মহাশ্মশানে।  সেইখানেই শেষকৃত্য সম্পন্ন করা হয়।

স্বামীজী মানুষ হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন । সকল মানুষকে সুনজরে দেখতেন। তাঁর সাধন ভজনের ক্ষেত্র ছিল বাঁকুড়া শাখা। তিনি এই সংঘের অধ্যক্ষ ছিলেন।  তিনি এই সংঘের মুখপাত্র “প্রণব” পত্রিকার সম্পাদক ছিলেন। এই  সংঘের প্রকাশন বিভাগ থেকে প্রকাশিত তাঁর রচিত গ্রন্থ সমস্ত ভক্তদের সম্বৃদ্ধ করেছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন