Wednesday, 14 October, 2026
14 October
HomeকলকাতাMarket Price: বাজার আগুন; কপালে হাত মধ্যবিত্তের, মুদ্রাস্ফীতি বেড়ে ৫.৫৪%

Market Price: বাজার আগুন; কপালে হাত মধ্যবিত্তের, মুদ্রাস্ফীতি বেড়ে ৫.৫৪%

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের বাজারে আগুন লাগার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ অর্থনৈতিক প্রতিনিধি, নতুন দিল্লি:

রান্নাঘরের বাজেট থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ—সবকিছুকেই গ্রাস করতে শুরু করেছে মূল্যবৃদ্ধি। শাকসবজি থেকে পেঁয়াজ, রসুন—কাঁচা বাজারের আগুন ছোঁয়া দামে পকেট ফাঁকা হচ্ছে সাধারণ মানুষের। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়ল দেশের সরকারি খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) পরিসংখ্যানে। অগস্ট মাসের ৪.৮৩ শতাংশ থেকে লাফিয়ে বেড়ে সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছে ৫.৫৪ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট ৪ শতাংশের লক্ষ্যমাত্রাকে তা অনেক আগেই ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ  পুজোয় সারারাত কল খুললেই জল! KMC-কে বড় নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ৭.৭৪ শতাংশ

কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (CFPI)-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের বাজারে আগুন লাগার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অগস্টে যেখানে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৯৭ শতাংশ, সেপ্টেম্বর মাসে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৪ শতাংশে। যদিও এই হার এখনও রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ২ থেকে ৬ শতাংশের সহনসীমার (Tolerance Band) মধ্যে রয়েছে, তবে সাধারণ মানুষের ওপর এর চাপ যে মারাত্মক, তা বলাই বাহুল্য।

পেঁয়াজ ও রসুনের দামে রেকর্ড বৃদ্ধি

সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ছ্যাঁকা দিয়েছে পেঁয়াজের দাম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী:

  • পেঁয়াজ: অগস্টে পেঁয়াজের মুদ্রাস্ফীতির হার যেখানে ৪৮.৭৮ শতাংশ ছিল, সেপ্টেম্বরে তা রেকর্ড গড়ে পৌঁছে গেছে ১০৮.০৯ শতাংশে! অর্থাৎ এক বছরের তুলনায় পেঁয়াজের দাম বাড়ার হার একশো শতাংশ ছাড়িয়ে গেছে।

  • রসুন ও লেবু: রসুনের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ৪৩.৬০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৪.৬২ শতাংশ এবং লেবুর ক্ষেত্রে এই হার ১৫.১৫ শতাংশ থেকে লাফিয়ে হয়েছে ৩৬.৪১ শতাংশ।

অন্যান্য ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির কোপ

শুধু কাঁচা বাজার বা খাদ্যপণ্যই নয়, জীবনযাত্রার অন্যান্য খরচেও মুদ্রাস্ফীতির প্রভাব স্পষ্ট:

  • ব্যক্তিগত পরিচর্যা ও সামাজিক সুরক্ষা বিভাগে মুদ্রাস্ফীতি: ১৩.৭৫ শতাংশ

  • রেস্তোরাঁ ও হোটেল পরিষেবা: ৯.৩৬ শতাংশ

  • ব্যক্তিগত গাড়ি চালানোর খরচ: ৭.৪৬ শতাংশ

  • পরিবহণ ক্ষেত্র: ৫.০১ শতাংশ

  • শিক্ষাক্ষ্রেট: ৩.৯৪ শতাংশ, আবাসন ও ইউটিলিটি: ২.৭৪ শতাংশ এবং স্বাস্থ্য পরিষেবা: ১.৪০ শতাংশ।

আরও পড়ুনঃ সমকামী আবহ নয়, তিলোত্তমার ঐতিহ্যই আসল! পুজোয় কলকাতার ফ্লাইওভারে রামধনু রঙ ও আলপনার ছোঁয়া নিয়ে সেজেছে শহর

রেপো রেট বৃদ্ধি ও মধ্যবিত্তের চিন্তা

মুদ্রাস্ফীতির এই লাগামছাড়া চাপ সামাল দিতেই গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে। এর ফলে ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের হোম লোন, কার লোন বা পার্সোনাল লোনের ইএমআই (EMI)-ও ক্রমশ ভারী হচ্ছে। সব মিলিয়ে, কাঁচা সবজি থেকে শুরু করে ঋণের সুদ—দ্বিমুখী জাঁতাকলে পড়ে মধ্যবিত্তের জীবনযাত্রার খরচ এখন আকাশছোঁয়া।

এই মুহূর্তে

আরও পড়ুন