আজ দুপুর ১টা ২২ মিনিট, থরথরিয়ে কেঁপে উঠল মাটি। কলকাতায় জোরাল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। প্রায় ৪৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। জানা গিয়েছে,
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতায় আবার ভূমিকম্প। শুক্রবার দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। এ বার ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে।
আরও পড়ুনঃ সাবধান; বড় বিপর্যয়ের ওয়ার্নিং বেল দিচ্ছে প্রকৃতি! আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ও সিক্কিমে
ভর দুপুরে হঠাৎ কেঁপে উঠল কলকাতা । প্রায় মিনিটখানেক টানা কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ল শহরজুড়ে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।
জোর ঝটকায় কাঁপল শহরের বিভিন্ন বহুতল, দোল খেয়ে উঠল ঘরদোর। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা টের পান শহরবাসী। এর পর ১টা ২৩ মিনিট নাগাদ আবার পরপর কেঁপে ওঠে বিস্তীর্ণ অংশ।
কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
আরও পড়ুনঃ পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়! দাবি কাবুলের
শুধু কলকাতাই নয়, আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। হাওড়া, হুগলী জেলায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পরই বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত একটি নোটিফিকেশন পৌঁছেছে। কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে জানান, তাঁদের ফ্ল্যাটে বুক-কাঁপানো ঝটকা লেগেছে, পাখা-লাইট দুলে উঠেছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়! দাবি কাবুলের
দুপুরে অফিসপাড়া, স্কুল ও আবাসিক এলাকাগুলিতে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় ছোটখাটো বিশৃঙ্খলার ছবি। কোথাও মানুষ খোলা জায়গায় ছুটছেন, কোথাও পরিবার-সহ দাঁড়িয়ে রয়েছেন বাড়ির নীচে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনায়। ক্ষয়ক্ষতির খবরও নেই।
চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল শহরে। এর আগে ৩ ফেব্রুয়ারি কলকাতায় একই পরিস্থিতি হয়েছিল। রাত ৯টা নাগাদ সেবার কম্পন অনুভূত হয় শহরে ও রাজ্যের অন্যান্য জেলাতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
৩ ফেব্রুয়ারিও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল।









