Sunday, 30 August, 2026
30 August
Homeউত্তরবঙ্গSiliguri: নর্থ বেঙ্গল অ্যানিমেশন এন্ড ফ্লিম একাডেমির শিলিগুড়ি শাখার শুভ উদ্বোধন করলেন...

Siliguri: নর্থ বেঙ্গল অ্যানিমেশন এন্ড ফ্লিম একাডেমির শিলিগুড়ি শাখার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

ভবিষ্যতে আমরা প্রচুর উৎসাহী ছেলে-মেয়েদের পাব , বলে জানান মেয়র গৌতম দেব।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ 

নর্থ বেঙ্গল অ্যানিমেশন এন্ড ফ্লিম একাডেমির শিলিগুড়ি শাখার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। আজকে লেকটাউন এ এই একাডেমির উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানালেন অ্যানিমেশন একটা আলাদা শিল্প।

আরও পড়ুনঃ অভিনব কৌশল, ফসলের পাহারায় ভাল্লুকের পোশাকে কৃষকরা মাঠে!

আজকের দিনে প্রচুর ছেলেমেয়ে অ্যানিমেশন এর দিকে এগিয়ে যাচ্ছে। যেটার ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের উচিত এই ব্যাপারটা ভালোভাবে দেখা, অন্যতম আহ্বায়ক উত্তরায়ণ দেব জানালেন আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই ফিল্ম একাডেমির উদ্বোধন করা।

যার ফলে উপকৃত হবে প্রচুর মানুষ। বিশেষ করে যারা এনিমেশনের উপরে ভবিষ্যৎ তৈরি করতে আগ্রহী। উত্তরবঙ্গে এই একাডেমী হলে অনেক ছেলেমেয়ে আছে যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে ইচ্ছুক অথচ তারা বাইরে যেতে পারে না। বিভিন্ন কারণে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ।

আরও পড়ুনঃ রোগী সেজে ক্লিনিকে গিয়ে পরীক্ষা করতে যেতেই ২৫ বছরের ভারতীয় যুবকের চরম নোংরামি

অ্যানিমেশন এর মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ তৈরি করা। আজকেই একাডেমির উদ্বোধন হলো ভবিষ্যতে আমাদের অনেক স্বপ্ন আছে এই একাডেমিতে ঘিরে। জানালেন মেয়র গৌতম দেব। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এক নম্বর চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা।

ভবিষ্যতে আমরা প্রচুর উৎসাহী ছেলে-মেয়েদের পাব , বলে জানান মেয়র গৌতম দেব। শিলিগুড়ি থেকে বহু ছেলে মেয়ে অ্যানিমেশন এর উপর কাজ করছে বাইরে গিয়ে, আজকে শিলিগুড়ির মধ্য দিয়ে এই ফিল্ম একাডেমী ভবিষ্যতের কৃতি ছাত্র-ছাত্রীদের তৈরি করবে

এই মুহূর্তে

আরও পড়ুন