spot_img
Thursday, 19 March, 2026
19 March
Homeদক্ষিণবঙ্গBJP: লড়াই করল মীনাক্ষী, আর বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা

BJP: লড়াই করল মীনাক্ষী, আর বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা

বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। তিলোত্তমার মা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা? বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। তিলোত্তমার মা। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান। তাঁর বাবা-মায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন। আর তাঁর এই সাক্ষাতের পরই তিলোত্তমার মায়ের বিজেপি-তে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর সূত্রের খবর, পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা।

আরও পড়ুনঃ ভারতের মাটিতে CIA shadow operation! কম খরচে বড় ক্ষতি

তিলোত্তমার বাবা বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।

তিলোত্তমার মা বলেন, “দুঃখ-যন্ত্রণা ভিতরে রয়েছে। কিন্তু সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে সব পরিস্থিতি। তাই কালকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই ফোন করেছি। আমি প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক, সেটা আমি চাই না। তাই বিজেপিতে যোগ দিতে চাই।

আরও পড়ুনঃ সস্তা হয়েছিল ডিম; আগের অবস্থানেই ফিরছে ডিমের রেট

স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। কংগ্রেস নেত অধীর চৌধুরী বলেন, “তিলোত্তমার বিচার সবাই চাই। কিন্তু সেই বিচার মানে নির্বাচনে দাঁড়িয়ে কোনও পার্টির পক্ষে, কতটা ফলপ্রদ হবে, সেটা আমি বুঝতে পারছি না। কারণ ভোটটা হয় অন্য একটা রাজনৈতিক সমীকরণে। ভোটে জিতলে বিচার হবে, ভোটে হারলে বিচার হবে না, এটাই তত্ত্বে আমি বিশ্বাস করি না।”

এই মুহূর্তে

আরও পড়ুন