২০২১ সালের মেগা লড়াই এবারও দেখা যাবে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। বিপরীতে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু। তবে নন্দীগ্রামেও প্রার্থী হবেন তিনি। সোমবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হল। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
আরও পড়ুনঃ বেলডাঙা কাণ্ডে সুপ্রিম ধাক্কা মমতা সরকারের
| ক্রমিক নং | বিধানসভার নম্বর ও নাম | প্রার্থীর নাম |
| ১ | ৩ – কোচবিহার উত্তর (এসসি) | শ্রী সুকুমার রায় |
| ২ | ৫ – শীতলকুচি (এসসি) | শ্রীমতী সাবিত্রী বর্মন |
| ৩ | ৭ – দিনহাটা | শ্রী অজয় রায় |
| ৪ | ৯ – তুফানগঞ্জ | শ্রীমতী মালতী রাভা রায় |
| ৫ | ১০ – কুমারগ্রাম (এসটি) | শ্রী মনোজ কুমার ওঁরাও |
| ৬ | ১১ – কালচিনি (এসটি) | শ্রী বিশাল লামা |
| ৭ | ১২ – আলিপুরদুয়ার | শ্রী পরিতোষ দাস |
| ৮ | ১৩ – ফালাকাটা (এসসি) | শ্রী দীপক বর্মন |
| ৯ | ১৯ – ডাবগ্রাম-ফুলবাড়ি | শ্রীমতী শিখা চ্যাটার্জী |
| ১০ | ২১ – নাগরাকাটা (এসটি) | শ্রী পুনা ভেংরা |
| ১১ | ২৫ – মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) | শ্রী আনন্দময় বর্মন |
| ১২ | ২৬ – শিলিগুড়ি | ডা. শংকর ঘোষ |
| ১৩ | ২৭ – ফাঁসিদেওয়া (এসটি) | শ্রী দুর্গা মুর্মু |
| ১৪ | ৩০ – গোয়ালপোখর | শ্রী সরজিৎ বিশ্বাস |
| ১৫ | ৩১ – চাকুলিয়া | শ্রী মনোজ জৈন |
| ১৬ | ৩২ – করণদিঘি | অ্যাড. বিরাজ বিশ্বাস |
| ১৭ | ৩৪ – কালিয়াগঞ্জ (এসসি) | শ্রী উৎপল মহারাজ |
| ১৮ | ৩৫ – রায়গঞ্জ | শ্রী কৌশিক চৌধুরী |
| ১৯ | ৩৭ – কুশমণ্ডি (এসসি) | শ্রী তাপস চন্দ্র রায় |
| ২০ | ৩৮ – কুমারগঞ্জ | শ্রী সুভেন্দু সরকার |
| ২১ | ৩৯ – বালুরঘাট | শ্রী বিদ্যুৎ রায় |
| ২২ | ৪০ – তপন (এসটি) | শ্রী বুধরাই টুডু |
| ২৩ | ৪১ – গঙ্গারামপুর (এসসি) | শ্রী সত্যেন্দ্র নাথ রায় |
| ২৪ | ৪২ – হরিরামপুর | শ্রী দেবব্রত মজুমদার |
| ২৫ | ৪৩ – হবিবপুর (এসটি) | শ্রী জোয়েল মুর্মু |
| ২৬ | ৪৪ – গাজোল (এসসি) | শ্রী চিন্ময় দেব বর্মন |
| ২৭ | ৪৫ – চাঁচল | শ্রী রতন দাস |
| ২৮ | ৪৭ – মালতীপুর | শ্রী আশীষ দাস |
| ২৯ | ৪৮ – রতুয়া | শ্রী অভিষেক সিংঘানিয়া |
| ৩০ | ৪৯ – মানিকচক | শ্রী গৌর চন্দ্র মণ্ডল |
| ৩১ | ৫০ – মালদহ (এসসি) | শ্রী গোপাল চন্দ্র সাহা |
| ৩২ | ৫২ – মোথাবাড়ি | শ্রী নিবারণ ঘোষ |
| ৩৩ | ৫৩ – সুজাপুর | শ্রী অভিরাজ চৌধুরী |
| ৩৪ | ৫৭ – সুতি | শ্রী মহাবীর ঘোষ |
| ৩৫ | ৫৯ – রঘুনাথগঞ্জ | শ্রী সুরজিৎ পোদ্দার |
| ৩৬ | ৬১ – লালগোলা | শ্রী অমর কুমার দাস |
| ৩৭ | ৬২ – ভগবানগোলা | শ্রী ভাস্কর সরকার |
| ৩৮ | ৬৪ – মুর্শিদাবাদ | শ্রী গৌরী শংকর ঘোষ |
| ৩৯ | ৭০ – রেজিনগর | শ্রী বাপন ঘোষ |
| ৪০ | ৭১ – বেলডাঙা | শ্রী ভরত কুমার ঝাওর |
| ৪১ | ৭২ – বহরমপুর | শ্রী সুব্রত মিত্র |
| ৪২ | ৭৩ – হরিহরপাড়া | শ্রী তন্ময় বিশ্বাস |
| ৪৩ | ৭৪ – নওদা | শ্রী রাণা মণ্ডল |
| ৪৪ | ৭৫ – ডোমকল | শ্রী নন্দ দুলাল পাল |
| ৪৫ | ৭৬ – জলঙ্গী | শ্রী নবা কুমার সরকার |
| ৪৬ | ৭৭ – করিমপুর | শ্রী সমরেন্দ্রনাথ ঘোষ |
| ৪৭ | ৭৯ – পলাশীপাড়া | শ্রীমতী অনিমা দত্ত |
| ৪৮ | ৮০ – কালীগঞ্জ | শ্রী বাপন ঘোষ |
| ৪৯ | ৮৭ – রানাঘাট উত্তর পশ্চিম | শ্রী পার্থসারথী চ্যাটার্জী |
| ৫০ | ৮৯ – রানাঘাট উত্তর পূর্ব (এসসি) | শ্রী অসীম বিশ্বাস |
| ৫১ | ৯১ – চাকদহ | শ্রী বঙ্কিম চন্দ্র ঘোষ |
| ৫২ | ৯৩ – হরিণঘাটা (এসসি) | শ্রী অসীম কুমার সরকার |
| ৫৩ | ৯৯ – বাদুড়িয়া | শ্রী সুকৃতি সরকার |
| ৫৪ | ১০২ – আমডাঙা | শ্রী অরিন্দম দে |
| ৫৫ | ১০৪ – নৈহাটি | শ্রী সৌমিত্র চ্যাটার্জী |
| ৫৬ | ১০৫ – ভাটপাড়া | শ্রী পবন কুমার সিং |
| ৫৭ | ১১৩ – বরানগর | শ্রী সজল ঘোষ |
| ৫৮ | ১২০ – দেগঙ্গা | শ্রী তরুণ কান্তি ঘোষ |
| ৫৯ | ১২৫ – বসিরহাট উত্তর | শ্রী নারায়ণ চন্দ্র মণ্ডল |
| ৬০ | ১২৮ – বাসন্তী (এসসি) | শ্রী বিকাশ সর্দার |
| ৬১ | ১২৯ – কুলতলী (এসসি) | সুশ্রী মাধবী মহালদার |
| ৬২ | ১৩০ – পাথরপ্রতিমা | শ্রী অসিত কুমার হালদার |
| ৬৩ | ১৩১ – কাকদ্বীপ | শ্রী দীপংকর জানা |
| ৬৪ | ১৩৪ – রায়দিঘি | শ্রী পলাশ রাণা |
| ৬৫ | ১৩৯ – ক্যানিং পূর্ব | শ্রী অসীম সপুই |
| ৬৬ | ১৪৩ – ডায়মন্ড হারবার | শ্রী দীপক কুমার হালদার |
| ৬৭ | ১৪৬ – বিষ্ণুপুর (এসসি) | শ্রী অগ্নীশ্বর নস্কর |
| ৬৮ | ১৫৬ – বজ বজ | ডা. তরুণ কুমার আদক |
| ৬৯ | ১৫৭ – মেটিয়াবুরুজ | শ্রী বীর বাহাদুর সিং |
| ৭০ | ১৫৯ – ভবানীপুর | শ্রী শুভেন্দু অধিকারী |
| ৭১ | ১৬০ – রাসবিহারী | শ্রী স্বপন দাস গুপ্তা |
| ৭২ | ১৭০ – হাওড়া উত্তর | শ্রী উমেশ রায় |
| ৭৩ | ১৭২ – শিবপুর | শ্রী রুদ্রনীল ঘোষ |
| ৭৪ | ১৭৮ – উলুবেড়িয়া দক্ষিণ | স্বামী মঙ্গলাণন্দ পুরী মহারাজ |
| ৭৫ | ১৮১ – আমতা | শ্রী অমিত সামন্ত |
| ৭৬ | ১৮৪ – ডোমজুড় | শ্রী গোবিন্দ হাজরা |
| ৭৭ | ১৯৩ – সপ্তগ্রাম | শ্রী স্বরাজ ঘোষ |
| ৭৮ | ১৯৮ – তারকেশ্বর | শ্রী সন্তু পান |
| ৭৯ | ১৯৯ – পুরশুড়া | শ্রী বিমান ঘোষ |
| ৮০ | ২০০ – আরামবাগ (এসসি) | শ্রী হেমন্ত বাগ |
| ৮১ | ২০১ – গোঘাট (এসসি) | শ্রী প্রশান্ত দিগর |
| ৮২ | ২০২ – খানাকুল | শ্রী সুশান্ত ঘোষ |
| ৮৩ | ২০৪ – পাঁশকুড়া পূর্ব | শ্রী সুব্রত মাইতি |
| ৮৪ | ২০৫ – পাঁশকুড়া পশ্চিম | শ্রী সিন্টু সেনাপতি |
| ৮৫ | ২০৬ – ময়না | শ্রী অশোক ডিন্ডা |
| ৮৬ | ২০৮ – মহিষাদল | শ্রী সুভাষ পাঁজা |
| ৮৭ | ২০৯ – হলদিয়া (এসসি) | শ্রী প্রদীপ কুমার বিজলী |
| ৮৮ | ২১০ – নন্দীগ্রাম | শ্রী শুভেন্দু অধিকারী |
| ৮৯ | ২১২ – পটাশপুর | শ্রী তপন মাইতি |
| ৯০ | ২১৩ – কাঁথি উত্তর | শ্রীমতী সুমিতা সিনহা |
| ৯১ | ২১৬ – কাঁথি দক্ষিণ | শ্রী অরূপ কুমার দাস |
| ৯২ | ২১৭ – রামনগর | শ্রী চন্দ্র শেখর মণ্ডল |
| ৯৩ | ২১৯ – দাঁতন | শ্রী অজিত কুমার জানা |
| ৯৪ | ২২০ – নয়াগ্রাম (এসটি) | শ্রী অমিয়া কিস্কু |
| ৯৫ | ২২১ – গোপীবল্লভপুর | শ্রী রাজেশ মাহাতো |
| ৯৬ | ২২২ – ঝাড়গ্রাম | শ্রী লক্ষ্মীকান্ত সাহু |
| ৯৭ | ২২৩ – কেশিয়ারী (এসটি) | শ্রী ভাদ্রা হেমব্রম |
| ৯৮ | ২২৪ – খড়্গপুর সদর | শ্রী দিলীপ ঘোষ |
| ৯৯ | ২২৫ – নারায়ণগড় | শ্রী রাম প্রসাদ গিরি |
| ১০০ | ২২৬ – সবং | শ্রী অমল পান্ডা |
| ১০১ | ২২৮ – খড়্গপুর | শ্রী তপন ভূঁইয়া |
| ১০২ | ২২৯ – ডেবরা | শ্রী শুভাশীষ ওম |
| ১০৩ | ২৩০ – দাসপুর | শ্রী তপন দত্ত |
| ১০৪ | ২৩১ – ঘাটাল (এসসি) | শ্রী শীতল কপাট |
| ১০৫ | ২৩২ – চন্দ্রকোনা (এসসি) | শ্রী সুকান্ত দলুই |
| ১০৬ | ২৩৪ – শালবনী | শ্রী বিমান মাহাতো |
| ১০৭ | ২৩৫ – কেশপুর (এসসি) | শ্রী শুভেন্দু সামন্ত |
| ১০৮ | ২৩৭ – বিনপুর (এসটি) | ডা. প্রণত টুডু |
| ১০৯ | ২৩৮ – বান্দোয়ান (এসটি) | শ্রী লবসেন বাস্কে |
| ১১০ | ২৩৯ – বলরামপুর | শ্রী জলধর মাহাতো |
| ১১১ | ২৪৩ – মানবাজার (এসটি) | শ্রীমতী মৈনা মুর্মু |
| ১১২ | ২৪৪ – কাশীপুর | শ্রী কমলাকান্ত হাঁসদা |
| ১১৩ | ২৪৫ – পারা (এসসি) | শ্রী নদিয়ার চাঁদ বাউরি |
| ১১৪ | ২৪৬ – রঘুনাথপুর (এসসি) | শ্রীমতী মামনি বাউরি |
| ১১৫ | ২৪৭ – শালতোড়া (এসসি) | শ্রীমতী চন্দনা বাউরি |
| ১১৬ | ২৪৮ – ছাতনা | শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায় |
| ১১৭ | ২৪৯ – রানীবাঁধ (এসটি) | শ্রী ক্ষুদিরাম টুডু |
| ১১৮ | ২৫০ – রায়পুর (এসটি) | শ্রী ক্ষেত্র মোহন হাঁসদা |
| ১১৯ | ২৫১ – তালডাংরা | শ্রী সৌভিক পাত্র |
| ১২০ | ২৫৩ – বড়জোড়া | শ্রী বিলেশ্বর সিংহা |
| ১২১ | ২৫৪ – ওন্দা | শ্রী অমরনাথ শাখা |
| ১২২ | ২৫৬ – কোতুলপুর (এসসি) | শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার |
| ১২৩ | ২৫৭ – ইন্দাস (এসসি) | শ্রী নির্মল কুমার ধারা |
| ১২৪ | ২৫৮ – সোনামুখী (এসসি) | শ্রী দিবাকর ঘরামী |
| ১২৫ | ২৬১ – রায়না (এসসি) | শ্রী সুভাষ পাত্র |
| ১২৬ | ২৬২ – জামালপুর (এসসি) | শ্রী অরুণ হালদার |
| ১২৭ | ২৬৩ – মন্তেশ্বর | শ্রী সৈকত পাঁজা |
| ১২৮ | ২৬৬ – বর্ধমান উত্তর (এসসি) | শ্রী সঞ্জয় দাস |
| ১২۹ | ২৬৭ – ভাতার | শ্রী সৌমেন করফা |
| ১৩০ | ২৭১ – কেতুগ্রাম | শ্রী অনাদি ঘোষ (মথুরা) |
| ১৩১ | ২৭৩ – আউশগ্রাম (এসসি) | শ্রীমতী কলিতা মাঝি |
| ১৩২ | ২৭৫ – পাণ্ডবেশ্বর | শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারী |
| ১৩৩ | ২৭৬ – দুর্গাপুর পূর্ব | শ্রী চন্দ্র শেখর ব্যানার্জী |
| ১৩৪ | ২৭৭ – দুর্গাপুর পশ্চিম | শ্রী লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই |
| ১৩৫ | ২৭৯ – জামুরিয়া | ডা. বিজন মুখার্জী |
| ১৩৬ | ২৮০ – আসানসোল দক্ষিণ | শ্রীমতী অগ্নিমিত্রা পাল |
| ১৩৭ | ২৮১ – আসানসোল উত্তর | শ্রী কৃষ্ণেন্দু মুখার্জী |
| ১৩৮ | ২৮২ – কুলটি | শ্রী অজয় কুমার পোদ্দার |
| ১৩৯ | ২৮৪ – দুবরাজপুর (এসসি) | শ্রী অনুপ কুমার সাহা |
| ১৪০ | ২৮৫ – সিউড়ী | শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় |
| ১৪১ | ২৮৬ – বোলপুর | শ্রী দিলীপ কুমার ঘোষ |
| ১৪২ | ২৮৭ – নানুর (এসসি) | শ্রী খোকন দাস |
| ১৪৩ | ২৯০ – ময়ূরেশ্বর | শ্রী দুধ কুমার মণ্ডল |
| ১৪৪ | ২৯২ – হাসন | শ্রী নিখিল ব্যানার্জী |
গত ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোনও চমক ছিল না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে বহুদিন আগে থেকেই আগ্রহ দেখাচ্ছিলেন শুভেন্দু। বার বার প্রকাশ্যে সে কথা বলছিলেন। ভবানীপুরে ভোটার তালিকার সংশোধনের ব্যাপারেও (SIR) তাঁকে সক্রিয় দেখা যায়।
গত সপ্তাহে দিল্লিতে যখন বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়, তখন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুজনেই আলাদা করে ভবানীপুরের ব্যাপারে শুভেন্দুকে প্রশ্ন করেছিলেন। শুভেন্দু তখনও বলেছিলেন, উপযুক্ত কাউকে না পেলে আমাকে লড়তে দিন। আমি লড়ব।
সূত্রের খবর, এর পর এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। মোদীর থেকে সবুজ সঙ্কেত নেন। তার পর শুভেন্দুকে আলাদা করে তা জানিয়েও দেন অমিত শাহ।
আরও পড়ুনঃ ‘শহিদ’ তামান্নার মা’কে প্রার্থী করল CPIM, বামফ্রন্টের তালিকায় দীপ্সিতা, বিকাশরা
বলা যেতে পারে ৭২ ঘণ্টা আগেই শুভেন্দু নিশ্চিত হয়ে যান যে ভবানীপুরে তাঁকে প্রার্থী করবে দল। এর পর রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তা দেখেও উচ্ছ্বসিত ছিলেন শুভেন্দু। তার কারণ, এবার প্রথম দফার নির্বাচনে ভোট হবে নন্দীগ্রামে। দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে। অর্থাৎ নন্দীগ্রামে ভোট শেষ হয়ে যাওয়ার পর ভবানীপুরে আরও সময় দিতে পারবেন বলে আশা করছেন তিনি।
জানা গিয়েছে, অমিত শাহদের শুভেন্দু বুঝিয়েছেন তিনি ভবানীপুরে প্রার্থী হলে গোটা বাংলায় একটা স্পষ্ট বার্তা চলে যাবে। তা হল—তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি এবার সিরিয়াস। অনেকে যে সেটিংয়ের তত্ত্ব খাড়া করছেন তা ভেস্তে যাবে। পরিবর্তনের জন্য বিজেপি লড়াইয়ের প্রতি আস্থা বাড়বে।
তবে বিজেপির মধ্যে অনেকের মতে, এর মধ্যে শুভেন্দুর নিজেরও অঙ্ক রয়েছে। এই ভোটে বিজেপি আনুষ্ঠানিক ভাবে কাউকেই মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসাবে ঘোষণা করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু প্রার্থী হওয়াই তিনি ডিফল্ট প্রোজেক্টেড হয়ে যাবেন বলেই হয়তো মনে করেছেন।







