spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
HomeকলকাতাKMC: ২০০ কোটি টাকার মেগা প্রকল্প! জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে মধ্য ও...

KMC: ২০০ কোটি টাকার মেগা প্রকল্প! জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে মধ্য ও উত্তর কলকাতা!

মেগা প্রকল্পের কাজ শেষ হলে কলকাতার ৩০টি ওয়ার্ডের কমপক্ষে ১০ লাখ মানুষ উপকৃত হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্য ও উত্তর কলকাতার জলযন্ত্রণা দূর করতে ২০০ কোটি টাকার মেগা প্রকল্প শুরু করতে চলেছে পুরনিগম। সূত্রের খবর, ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট তৈরি করা হয়েছে কলকাতা পুরনিগমে, তাতে মধ্য ও উত্তর কলকাতার বড় অংশের জলযন্ত্রণা কাটাতে ২০০ কোটি টাকার বেশি মূল্যের একটি প্রকল্প শুরুর কথা বলা হয়েছে।

আরও পরুনঃ জোটের জট আরও বাড়ল! ISF নাপসন্দ ফরওয়ার্ড ব্লকের

সেই প্রকল্পের আওতায় আর্মহাস্ট স্ট্রিটে একটি পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেইসঙ্গে মৌলালি থেকে পালমার ব্রিজ পর্যন্ত ১৪৮ বছরের যে পুরনো নিকাশি লাইন গিয়েছে, সেটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। পালমার ব্রিজ পাম্পিং স্টেশনে দুটি পাম্প বসানো হবে। অতিরিক্ত জল বের করার জন্য আরও কয়েকটি উচ্চক্ষমতার পাম্প বসানোর কথা ভেবেছে পুরনিগম কর্তৃপক্ষ। আর সেই মেগা প্রকল্পের কাজ শেষ হলে কলকাতার ৩০টি ওয়ার্ডের কমপক্ষে ১০ লাখ মানুষ উপকৃত হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এমনিতে প্রতি বছর বৃষ্টি হলেই মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল দাঁড়িয়ে যায়। কোথাও কোমরে পেরিয়ে যায় জল। কোথাও আবার হাঁটু-সমান জল দাঁড়িয়ে যায়। আর্মহার্স্ট স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মতো কলকাতার একাধিক গুরুত্ব এলাকায় প্রতি বছর ছবিটা একই থাকে। জল নামতেও সময় লাগে। প্রতি বছর বর্ষার সময় ছবিটা কার্যত এক থাকে।

আরও পড়ুনঃ নীল নকশা তৈরি! মালদা বিজেপির কার্যালয়ে ভিনরাজ্য থেকে এল বাইক; শুরু রাজনৈতিক তরজা

বিশেষত গত বছর পুুজোর ঠিক আগে যখন কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছিল, তখন তো ভয়াবহ অবস্থা হয়েছিল। প্রশাসনের তরফে এক রাতে ব্যাপক বৃষ্টির কথা হলেও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে। জলযন্ত্রণায় নরকে পরিণত হয়েছিল সাধারণ মানুষের জীবন।সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে বিধানসভা নির্বাচনের আগে মেগা প্রকল্পে হাত দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে মেগা প্রকল্পের ফলে আর্মহার্স্ট স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লেনিন সরণি, রিপন স্ট্রিট, এপিসি রায় রোড, বিধান সরণি, এজেসি বোস রোড, পার্কস্ট্রিটের মতো বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন। যা কলকাতার ইতিহাসে অন্যতম বড় নিকাশি প্রকল্প হয়ে উঠবে।

এই মুহূর্তে

আরও পড়ুন