spot_img
Wednesday, 11 February, 2026
11 February
spot_img
Homeদক্ষিণবঙ্গHooghly Tribeni Kumbh Mela 2026: ত্রিবেণীতীর্থে কুম্ভস্নান! ১১ তারিখ থেকে এবার মিনি কুম্ভ বাংলায়

Hooghly Tribeni Kumbh Mela 2026: ত্রিবেণীতীর্থে কুম্ভস্নান! ১১ তারিখ থেকে এবার মিনি কুম্ভ বাংলায়

১১-১৩ ফেব্রুয়ারি হবে কুম্ভমেলা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রয়াগে হয়েছিল কুম্ভ। আর এবার মিনি কুম্ভ হতে চলেছে হুগলির ত্রিবেণী সঙ্গমে। বুধবার থেকে শুরু চলবে এই মেলা। চলবে তিনদিন। মাঘ সংক্রান্তিতে হবে পুণ্যস্নান। ইতিমধ্যেই হুগলির ত্রিবেণী সঙ্গমে পঞ্চমবর্ষে কুম্ভমেলায় এসে পৌঁছে গিয়েছে প্রয়াগের জল। বস্তুত, ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী আর প্রয়াগকে বলা হয় যুক্ত বেণী। আবার প্রয়াগ যদি হয়, উত্তরের কুম্ভ তবে  দক্ষিণের কুম্ভ হল ত্রিবেণী। আর সেই ত্রিবেণীতেই হবে কুম্ভমেলা।

আরও পড়ুনঃ নিয়মিত যানবাহন পরীক্ষা না হওয়া, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব; রামেছাপে বাস খাদে পড়ে তামাকোশি নদীতে

পৌরাণিক কাল থেকেই ত্রিবেণীর মাহাত্ম্য রয়েছে। পুরাণ মতে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে গঙ্গাবক্ষ দিয়ে যাওয়ার সময় ত্রিবেণী ঘাটে দাঁড়িয়েছিলেন। এক সময় বাণিজ্য বন্দর ছিল সপ্তগ্রাম, ত্রিবেণী। তবে সেই সপ্তগ্রামেই বর্গি হানায় ত্রিবেণীর অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যায়। যদিও, এখনো নেতা ধোপানীর ঘাট রয়েছে। প্রাচীন মন্দির রয়েছে। সেই কারণে মকর সংক্রান্তিতে সাধুসন্তরা গঙ্গাসাগর যান। সেখানে পুণ্যস্নান করেন। তারপর ত্রিবেণীতে এসে মাঘীস্নান করেন। তখনকার দিনে গঙ্গাস্নান থেকে ফিরতে সাধুদের এক মাস সময় লেগে যেত। কারণ রাস্তাঘাটের ভাল ব্যবস্থা ছিল না। তারা ফিরে যে যার আশ্রমে যেতেন। সেই ত্রিবেণীতেই এবার পঞ্চম বছর হবে কুম্ভস্নান।

১১-১৩ ফেব্রুয়ারি হবে কুম্ভমেলা। দেশের নানা প্রান্ত থেকে সাধু-সন্তরা আসবেন। তাঁদের জন্য আখড়া তৈরি করা হয়েছে। ত্রিবেণী শিবপুর মাঠে হবে সাধুনাম। শেষ দিন হবে নগর কীর্তণ, তারপর পুণ্যস্নান দিয়ে।

এক নজরে মিনি কুম্ভ

  • মাঘ মাসের সংক্রান্তির দিন হবে কুম্ভস্নান। যাকে বলে অমৃত যুগস্নান।
  • স্নানকে কেন্দ্র করেই উৎসব তার আগে দুদিন ধরে চলে।
  • ১১ তারিখ শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে গীতাযজ্ঞ হবে।
  • ১২ তারিখ রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্রনাম হবে।
  • পাশাপাশি আরআর ক্যাম্পে সাধুদের আখড়ায় ৫২ টি পীঠের কল্পনা করে ধুনী জ্বালাবেন।
  • ১৩ তারিখ স্নান। তার আগে সাধুদের রাজসিক যাত্রা হবে। সেই যাত্রার সমাপ্তি হবে সপ্তর্ষি ঘাটে।

আরও পড়ুনঃ ড. কে. পি. বসু মেমোরিয়াল হল যেন এক টুকরো প্যালেস্টাইন; যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হল ‘প্যালেস্টাইন সলিডারিটি ফেস্টিভ্যাল’

গতকাল স্বামী শিবানন্দ মহারাজ বলেন, “আজ থেকে সাধুরা আসতে শুরু করেছে। আগামিকাল থেকে শুরু হবে কার্যক্রম। ১১- ১৩ তিন দিন ধরে হবে কুম্ভ। ১৩ তারিখ হবে পুণ্যস্নান। ওইদিন রয়েছে ভান্ডারা। সাধুরা গোটা ত্রিবেণী নগর পরিক্রমা করবেন তারপর হবে পুণ্যস্নান, এরপর হবে ভান্ডারা।”

ইতিমধ্যেই কুম্ভ মেলার স্থান পরিদর্শন করেছেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি বলেন, “কুম্ভ মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হবে। তাই ভিড় নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। একশোর বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। থাকছে নো এন্ট্রি।”

এই মুহূর্তে

আরও পড়ুন