Saturday, 11 April, 2026
11 April
HomeকলকাতাKolkata Kasba: রাত প্রায় ১১টা; তিলোত্তমা কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড 

Kolkata Kasba: রাত প্রায় ১১টা; তিলোত্তমা কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড 

মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণ কলকাতার কসবা এলাকায় এক নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল । শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে এই ঘটনা ঘটে ।

আরও পড়ুনঃ লজ্জা! ফুটে উঠছে ‘উন্নয়নের বাংলার’ করুন ছবি; ৪৮ ঘণ্টার মধ্যে ৮ লাখ বেকারের ভাতার আবেদন

কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) চারু শর্মা এবিষয়ে বলেন, “আমরা পক্সো মামলা করেছি ৷ তদন্ত চলছে ৷” পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন ব্যক্তি তাকে বলপূর্বক একটি গাড়িতে তুলে তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেছে ওই নাবালিকা । কোনওমতে সেখান থেকে পালিয়ে সে শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে ।

অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে দাবি । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সময় উপস্থিত সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে ।

আরও পড়ুনঃ ‘অঙ্ক কী কঠিন’, রাজনীতির অঙ্ক আরও কঠিন! প্রতীক-উর এর পাশে বাম মনস্ক পরিচালক সৌরভ 

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, “এখনই এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা সম্ভব না ৷” ঘটনার জেরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে । রাতের শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে । পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে ।

যদিও কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার প্রথম থেকেই দাবি করে আসছেন যে অফিস টাইম কিংবা রাতে এবং সকালে দিকে পর্যাপ্ত পুলিশকে রাস্তায় দেখা যাবে । কিন্তু এই ঘটনার পরেও প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের রাস্তায় পুলিশি নজরদারি নিয়ে । ইতিমধ্যেই তরুণীর সঙ্গে কথা বলছেন মহিলা আধিকারিকরা । লালবাজার সুত্রের খবর, নিগৃহীতার যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে । অভিযুক্তরা তাঁর চেনা নাকি অচেনা সেই বিষয়টিও যাচাই করা হচ্ছে ।

এই মুহূর্তে

আরও পড়ুন