spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeদক্ষিণবঙ্গTarapith: তারাপীঠে 'অলৌকিক কাণ্ড'! সংস্কারের জন্য কুণ্ড খালিই করা যাচ্ছে না, জল...

Tarapith: তারাপীঠে ‘অলৌকিক কাণ্ড’! সংস্কারের জন্য কুণ্ড খালিই করা যাচ্ছে না, জল তুলে ফেললেই ফের ভরে যাচ্ছে…!

জীবিত কুণ্ডেই এখন সংস্কারের কাজ চলছে। জীবিত কুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করে যাচ্ছে না!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তারাপীঠের জীবিত কুণ্ডে এখন সংস্কারের কাজ চলছে।  জল বের করার পর প্রকাশ্যে চলে এসেছে ল কাঠামোটি। কিন্তু  জীবিত কুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করে যাচ্ছে না! যতবার জল তুলে বাইরে ফেলা হচ্ছে, ততবারই ভরে উঠেছে কুণ্ডটি।

তারাপীঠে ‘অলৌকিক কাণ্ড’। জল তুলতে ফেললেই ফের ভরে উঠছে জীবিত কুন্ড! বিস্মিত স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।

কথিত আছে, তারাপীঠ সতীপীঠ নয়। বীরভূমের রামপুরহাটের কাছে এই দেবীর তারার এই মন্দির সিদ্ধপীঠ নামে পরিচিত

আরও পড়ুনঃ উন্নয়নে সংক্রান্তি! অব্যবস্থা, যাত্রী হয়রানি, নিরাপত্তায় গাফিলতি; ভয়াবহ, মারাত্মক আর কল্পনারও বাইরে NBSTC

এখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন স্বয়ং বামাক্ষ্য়াপা। তারাপীঠের মন্দিরে নানা পৌরাণিক কাহিনী শোনা যায়।

তারাপীঠে মন্দিরে পাশেই ‘জীবিত কুণ্ডু’। কথিত আছে, তারাপীঠে তখন গভীর জঙ্গলে ঢাকা। দ্বারকা নদী উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার পথে সেখানে নোঙর করেছিলেন বণিক জয় দত্ত।

হঠাত্‍ সাপের কামড়ের মৃত্যু হয় জয় দত্তের ছেলের। ঘটনাচক্রে ঠিক সেই সময়ই কাটা শোলমাছ এই জীবিত কুণ্ডের ঘাটে পরিষ্কারের করছিলেন বণিকের কর্মচারী। জলে ডোবানোর পরই সেই মাছ নাকি জীবিত হয়ে চলে যায় পুকুরের গভীরে!

এই ঘটনার পর নিজের মৃত ছেলেকে ওই পুকুরে স্নান করান জয় দত্ত। সে-ই বেঁচে ওঠে। সেই থেকে পুকুরটির নাম জীবিত কুণ্ডু।

আরও পড়ুনঃ কৃষ্ণা পঞ্চমীতে ইন্দ্র যোগের সঙ্গে বৈধৃতি যোগের কামাল, ভাগ্যে চমক এই চার রাশির

সেই জীবিত কুণ্ডেই এখন সংস্কারের কাজ চলছে। পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হয়েছে।  প্রকাশ্যে চলে এসেছে জীবিত কুণ্ডের মূল কাঠামোটি।

দেখতে অনেকটা ডোবার মতো। জীবিত কুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করে যাচ্ছে না! যতবার জল তুলে বাইরে ফেলা হচ্ছে, ততবারই ভরে উঠেছে কুণ্ডটি।

এই মুহূর্তে

আরও পড়ুন