Monday, 10 August, 2026
10 August
Homeদক্ষিণবঙ্গHowrah: দুই দিন নিখোঁজ; বাড়ি ফিরলেন শুটার দময়ন্তী

Howrah: দুই দিন নিখোঁজ; বাড়ি ফিরলেন শুটার দময়ন্তী

সোশ্যাল মিডিয়ায় তাঁর সন্ধানে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুই দিন নিখোঁজ থাকার পর মিলল রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেনের সন্ধান

বৃহস্পতিবার সকালে কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলা শুটিং দলের প্রতিভাবান তরুণী দময়ন্তী সেন। মাত্র ১৫ বছর বয়সের এই শুটারকে শেষবার দেখা গিয়েছিল হাওড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে, এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের খবর পেয়ে উদ্বিগ্ন হন তাঁর পরিবার, পুলিশকে জানানো হয় এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর সন্ধানে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ রাজ্যে শিল্পের নতুন আলো, শুভেন্দুর প্রশংসায় বুদ্ধ জায়া মীরা

পরিবার জানিয়েছিল, দময়ন্তীর সঙ্গে কোনো অশান্তি বা মনোমালিন্য ছিল না। সে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে এবং প্রতিদিন সকালে অনুশীলন করত। নিখোঁজ হওয়ার সময় তাঁর ফোনও বাবার কাছে ছিল। এই কারণে পুলিশের জন্য তাঁকে ট্রেস করা কিছুটা কঠিন হয়েছিল।

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্য পুলিশের তরফে দ্রুত বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়। চার সদস্যের এই দল দময়ন্তীর খোঁজে কাজ শুরু করেছিল, কিন্তু দল কাজ শুরু করার আগেই সুখবর এল।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে কলকাতা, রবিবার পর্যন্ত মেগা প্ল্যানের ‘শাহি সফর’

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দময়ন্তী হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে অবস্থান করছিলেন। তাঁর বাবা এই তথ্য নিশ্চিত করেছেন। সেখানে থেকে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। তবে নিখোঁজ থাকার এই দুই দিন কোথায় ছিলেন এবং কী করছিলেন, তা এখনো জানা যায়নি।

অবশেষে দময়ন্তীর নিরাপদ বাড়ি ফেরায় পরিবারের সদস্য ও সমর্থকদের মাঝে স্বস্তির বাতাস বইছে।

এই মুহূর্তে

আরও পড়ুন