Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাNotice: ১৮ এপ্রিল শনিবার একাধিক ট্রেন বাতিল; ফের যাত্রী ভোগান্তি

Notice: ১৮ এপ্রিল শনিবার একাধিক ট্রেন বাতিল; ফের যাত্রী ভোগান্তি

নিত্য যাত্রীরা অসুবিধার সম্মুখীন করবেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামী শনিবার অর্থাৎ ১৮ এপ্রিল হাওড়ার ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করার নোটিশ দিয়েছে ভারতীয় রেল। একই সঙ্গে দুটো দূরপাল্লার ট্রেনও দেরিতে চলবে।

পূর্ব রেল হাওড়া ডিভিশনের একাধিক কাজের জন্য এই ট্রেনগুলো বাতিল রাখার সিদ্ধান্ত নিয়ে। পাশাপাশি বেশ কিছু ট্রেনে সময় বদল ও করা হয়েছে। এছাড়াও এই ট্রেন বাতিল ও সময় মতন করার ফলে নিত্য যাত্রীরা অসুবিধার সম্মুখীন করবেন। তাই দেখে নিন ১৮ই এপ্রিল হাওড়া ডিভিশনের কোন কোন ট্রেন বাতিল থাকবে ও কোন কোন ট্রেন গুলি দেরিতে চলবে।

আরও পড়ুনঃ ‘বজ্রআঁটুনি’ ২৯-এর যুদ্ধে কাশ্মীরের বুলেটপ্রুফ ‘মার্কসম্যান’ এখন ভোট বাংলায়

এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে

হাওড়া – কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭
ব্যান্ডেল – কাটোয়া লোকাল: ৩৭৯৪৯, ৩৭৯৪৯, ৩৭৯৫১
শিয়ালদহ – কাটোয়া লোকাল: ৩১১১১
কাটোয়া – হাওড়া লোকাল: ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪
কাটোয়া – ব্যান্ডেল লোকাল: ৩৭৯৪৮, ৩৭৯৪৬, ৩৭৯৪৮
কাটোয়া – শিয়ালদহ লোকাল: ৩১১১২
ব্যান্ডেল – আজিমগঞ্জ লোকাল: ০৩০২০
আজিমগঞ্জ – ব্যান্ডেল লোকাল: ০৩০২১

আরও পড়ুনঃ বেপরোয়া গতি! অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি

কোন কোন ট্রেনের সময় বদল করা হবে?

১৩৪৬৬ মালদা টাউন – হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস ৪ ঘন্টা ০০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে সকল ১০ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে। এছাড়াও ১৩৪৬৫ হাওড়া – মালদা টাউন ইন্টার সিটি এক্সপ্রেস ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে বিকাল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।

এছাড়াও হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কানলা স্টেশন এর মধ্যেও লেভিং ক্রসিং ও পাটুলি এবং পূর্বস্থলী স্টেশনের মাঝে লেভিং ক্রসিংয়ের বদলে সাবওয়ে তৈরি হবে। যার ফলে ৬ ঘন্টার ট্রাফিক ব্লক করা হচ্ছে। এই কাজটির জন্য শনিবার সকাল ৮:৫০ মিনিট থেকে দুপুর ২:৫০ পর্যন্ত ওই লাইনে কোন ট্রেন চলাচল করবে না।

এছাড়াও ব্যান্ডেল স্টেশন এ ডায়মন্ড ক্রসিং বদলানোর কাজ হবে এদিন। যার ফলে ওয়েটিং সকাল ৯:১০ মিনিট থেকে দুপুর ৩:১০ পর্যন্ত পাওয়ার ব্লক করানো হলে ট্রাফিক ব্লক করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ব্লকের আগে ১০৩৭৭ আপ শিয়ালদহ জেসিডি রোড এক্সপ্রেস এবং ৩৭৯১৮ ডাউন কাটোয়া হাওড়া লোকাল সকাল ৬:৫৫ মিনিটে ছাড়বে।

এছাড়াও ব্লকের শেষে প্রথম ট্রেনটি অর্থাৎ, ৩৭৯১৯ আপ হাওড়া – কাটোয়া লোকাল (হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়) এবং ১৩৪৬৬ মালদা টাউন – হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস। পাশাপাশি এই তালিকার বাইরে প্রয়োজনে আরও কোনও ট্রেন যদি বাতিল করা হতে পারে বা ট্রেনের পথ বদল করা হতে পারে

এই মুহূর্তে

আরও পড়ুন