spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeদেশUnion Budget 2026: মোদীর ইঙ্গিতেই ‘সংস্কার এক্সপ্রেস’? নির্মলার বাজেটে নজরে সংস্কার, প্রত্যাশায়...

Union Budget 2026: মোদীর ইঙ্গিতেই ‘সংস্কার এক্সপ্রেস’? নির্মলার বাজেটে নজরে সংস্কার, প্রত্যাশায় মধ্যবিত্ত

সংসদে নবম বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা। বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ সবজির দাম স্বস্তির জায়গায়, ছুটিতে সবজির বাজারের দাম

ভারতের কেন্দ্রীয় বাজেট বা Union Budget হল একটি বার্ষিক আর্থিক দলিল, যা আগামী অর্থবছর সরকারের আয়-ব্যয়, কর ও বিনিয়োগের পরিকল্পনা নির্ধারণ করে। ২০২৬-২৭ সালের বাজেট আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ সংসদে নবম বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি, আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা ও স্থিতিশীল বর্ধনের প্রয়োজন — এসবই বাজেটের মূল চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ ছুটির রবিবার পশ্চিমবঙ্গও কি তেমন কিছু পাবে? দরাজহস্ত, ভোটমুখী রাজ্যে ভাঁড়ার উজাড় করে ‘লক্ষ্মী’ আনতে পারেন সীতা

অর্থ-জীবন বিশ্লেষকরা মনে করেন, বাজেট ২০২৬-২৭ শুধুমাত্র কর-ছাড় বা স্বল্পমেয়াদি সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদি বিকাশ, কর ব্যবস্থা সহজীকরণ ও নীতিগত নিশ্চিততার দিকে জোর দেবে।

২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন