সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে এবং সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করতে এবার অভাবনীয় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। পুর নিগম এবং পুরসভাগুলির কাজকর্মে গতি আনতে প্রতিটি দপ্তরে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আর সেই ক্যামেরার সরাসরি নজরদারি চালাবেন খোদ নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুনঃ পশুবলিতে কড়া লাগাম সরকারের, শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ
নেপথ্যে শুভেন্দু অধিকারীর নির্দেশ
সূত্রের খবর, রাজ্যে স্থানীয় স্তরে প্রশাসনিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ আসছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ সময়মতো পরিষেবা পাচ্ছেন না বা কর্মীদের ঢিলেঢালা মনোভাবের কারণে কাজ থমকে থাকছে। এই পরিস্থিতি খতিয়ে দেখে শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, স্থানীয় স্তরে পরিষেবা উন্নত করতে কড়া পদক্ষেপ নিতে হবে। তাঁর সেই বার্তার পরেই ময়দানে নামলেন অগ্নিমিত্রা পাল।
সরাসরি নজরদারিতে মন্ত্রী
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অনেক সময় অভিযোগ ওঠে যে কর্মীরা নির্দিষ্ট সময়ে অফিসে আসছেন না বা কাজের ফাইল অকারণে ফেলে রাখা হচ্ছে। এবার থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখা যাবে কোন দপ্তরে কী কাজ হচ্ছে। মন্ত্রী নিজে নিয়মিত বিরতিতে এই নজরদারি চালাবেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সাধারণ মানুষের কাজ নিয়ে কোনো রকম আপস করা হবে না।
আরও পড়ুনঃ দুষ্কৃতীরা সাবধান! শনিবার থেকে গোটা রাজ্য কাঁপবে পুলিশের বুটের তলায়
পরিষেবা হবে আরও দ্রুত
এই নতুন ব্যবস্থার ফলে জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে মিউটেশন বা ট্রেড লাইসেন্সের মতো জরুরি কাজগুলো আরও দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিসিটিভি নজরদারির ফলে কর্মীদের কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে এবং দুর্নীতি বা দীর্ঘসূত্রিতা কমবে বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা।
পুরসভাগুলিতে এই আমূল পরিবর্তনের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, সিসিটিভি-র এই কড়া প্রহরায় পুর পরিষেবা কতটা গতি পায়।


