Tuesday, 2 June, 2026
2 June
HomeকলকাতাHawker: কেউ গরিব নয়; কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি...

Hawker: কেউ গরিব নয়; কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা, রাজনৈতিক স্বার্থে ডান বাম কেউ হকার তুলতে চায় না

কিন্ত এই যে unaccounted একটি ব্যবসা তার কেউ হিসাব নেবে না?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দমদম স্টেশন এ একটি দোকান আছে, ২ নম্বর প্ল্যাটফর্মে। “অতনু কচুরি সেন্টার”

অনেক বার খেয়েছেন হয়ত। কোয়ালিটি খুব সুন্দর। আমার আপনার খিদে অনেকবার মিটিয়েছে।

ধরেনিন প্রতি ২ মিনিটে এক জন করে এসে কচুরি খায়। যদিও অনেক সময় আপনি বা আমি দেখেছি যে একসাথে ৪ -৫ জন দাঁড়িয়ে খাচ্ছে। কচুরি ছাড়া অন্য অনেক কিছুই পাওয়া যায়। তাও থাক। ধরে নিলাম ২ মিনিট এ একজন নতুন লোক কচুরি এসে খাচ্ছে। ২০ টাকায় ৩ পিস।

আরও পড়ুনঃ ‘বর্ষায় যেন শুনতে না হয় যে বেহালায় জল জমেছে; যা কেনার দরকার, সেটাই করুন’; কড়া বার্তা অগ্নিমিত্রার

তাহলে ২ মিনিটে ২০ টাকার ব্যবসা।

১ ঘণ্টায় : ৩০ x ২০ = ৬০০ টাকা

সারা দিনে যদি ১০ ঘণ্টা ব্যবসা করে, সকাল ৮টা থেকে রাত ৬ টা অবধি।

সারা দিনে ব্যবসা: ৬০০ x ১০ = ৬০০০

৩০ দিনে ব্যবসা: ৬০০০ x ৩০ = ১,৮০,০০০ টাকা

হ্যাঁ, এখানে কাট মানি আছে। ৪ নম্বর প্ল্যাটফর্মে পার্টি অফিস। ধরে নিন ওখানে মাসে মাসে দেয় ৪০,০০০ টাকা। ধরে নিন হয়তো এতো ব্যবসা করে না। মন্দার বাজার। আমি আপনি বেশি বাড়িয়ে বাড়িয়ে হিসাব করছি। ৪০,০০০ টাকা বাদ দিয়ে দিলাম।

তাও কত পরে থাকে? ১ লক্ষ টাকা। ১ লক্ষ টাকার ব্যবসা হয় একটা স্টেশন এর দোকান থেকে।

আমি বা আপনি চাইনা এই ব্যবসার ক্ষতি হোক। এই দোকান থেকে পেট চলে ৩-৪ টি ছেলের। কিন্ত এই যে unaccounted একটি ব্যবসা তার কেউ হিসাব নেবে না? এরম ভাবে দীর্ঘ ১০-১৫ বছর চলছে। এভাবেই চলবে?

আরও পড়ুনঃ ফুটপাথ মানুষের জন্য, উদ্বেগের মধ্যে বার্তা পুরসভার; কলেজ স্ট্রিটেও বুলডোজার চলবে নাকি?

সোদপুর স্টেশন এ ২ নম্বর প্ল্যাটফর্মে মাঝামাঝি একটি চায়ের দোকান আছে। দুটি ছেলে চালায়। বেস্ট চা পাওয়া যায়। ৬ টাকা আর ১০ টাকা। একদম সকাল ৭ টা বা তার আগে খুলে যায়। সন্ধ্যে ৭-৮ টা অবধি চলে। ঠিক আছে ধরে নিই ১২ ঘণ্টা ব্যবসা করে। আর লোকে খালি ১০ টাকার চাই খায়। বিস্কুটের কথা তো ধরছিনা। প্রতি ঘণ্টায় ১৫-২০ জন চা খায়।

তাহলে, দিনে ব্যবসা হয় কত। ১৫ x ১২ x ১০ = ১৮০০।

মাসে ব্যবসা হয় কত। ১৮০০ x ৩০ = ৫৪,০০০ টাকা।

কেউ গরিব নয়।

জানি কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা

এই মুহূর্তে

আরও পড়ুন