Saturday, 28 March, 2026
28 March
HomeদেশMobile Recharge: আর ২৮ দিন নয়, ৩০ দিনের রিচার্জ প্ল্যান চালু হবে!

Mobile Recharge: আর ২৮ দিন নয়, ৩০ দিনের রিচার্জ প্ল্যান চালু হবে!

টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হবে ২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্য়াক আনার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২৮ দিন নয়, মোবাইল রিচার্জ হওয়া উচিত ৩০ দিনের। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা সংসদে এই দাবি করেছেন। সূত্রের খবর, আপ সাংসদের দাবি মতো কেন্দ্রীয় সরকারও টেলিকম অপারেটরদের নির্দেশ দিতে পারে ২৮ দিনের রিচার্জ প্ল্যান বাতিল করে, তার বদলে ৩০ দিন অর্থাৎ এক মাসের ভ্য়ালিডিটির রিচার্জ প্ল্যান আনার।

আরও পড়ুনঃ বন্ধ সমস্ত উড়ান ; এমার্জেন্সি ঘোষণা দিল্লি বিমানবন্দরে

চলতি সপ্তাহের শুরুতেই রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে আপ সাংসদ রাঘব চাড্ডা সাধারণ মানুষের এই ইস্যুর কথা তুলে ধরেন। তিনি বলেন যে টেলিকম কোম্পানিগুলি ৩০ দিনের বদলে ২৮ দিনের রিচার্জ প্যাক রাখায়, সাধারণ মানুষকে বছরে ১৩ বার রিচার্জ করতে হয়। অর্থাৎ অতিরিক্ত এক মাসের রিচার্জ করতে হয়।

তিনি আরও বলেন, “আপনার কাছ থেকে ২জিবির জন্য টাকা নেওয়া হয়। আপনি ১.৫ জিবি খরচ করেছেন, বাকি ০.৫ জিবি দিন শেষ হলেই উধাও হয়ে যায়। কোনও রিফান্ড পাওয়া যায় না। কোনও রোল-অভার হয় না…অর্থাৎ হয় বাজে খরচ করো, নাহলে মধ্য রাতের মধ্যে ডেটা শেষ হয়ে যাবে। যে ডেটার জন্য আমরা টাকা দিচ্ছি, তা কেন ফেরত নিয়ে নেওয়া হবে? অব্যবহৃত ডেটা পরবর্তী সাইকেলে ক্যারি ফরওয়ার্ড হওয়া উচিত।”

আউটগোয়িং কল বন্ধ হয়ে গেলেও, শেষ রিচার্জ করার পর অন্তত এক বছর অবধি ইনকামিং কল ও টেক্সট মেসেজের পরিষেবা চালু রাখার দাবিও জানান রাঘব চাড্ডা। যদি কেউ তিন বছর রিচার্জ না করেন, তবেই যেন সিম ডিঅ্যাক্টিভেট করা হয়।

উল্লেখ্য, ট্রাই (TRAI)-র বর্তমান নিয়ম অনুযায়ী, ৯০ দিন ধরে যদি কোনও প্রি-পেইড সিম ব্যবহার না করা হয়, তাহলেই সিম ডিঅ্যাক্টিভেট করা যাবে, তার আগে নয়।

সূত্রের খবর, কেন্দ্রও এই প্রস্তাবকে সমর্থন করতে চলেছে। টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হবে ২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্য়াক আনার।

আরও পড়ুনঃ মরার ওপর খাঁড়ার ঘা, একে যুদ্ধ তার ওপর আবার স্বাস্থ্য আতঙ্ক! ফের ছড়াল কোভিড

মিন্টের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, টেলিকম সার্ভিস প্রোভাইডারদের ৩০ দিনের প্ল্যান আনার কথা বলা হয়েছে। ট্রাই-র নির্দেশেও স্পষ্টভাবে বলা রয়েছে যে সমস্ত অপারেটরদের ওয়ান টাইম প্ল্যান, কাস্টম প্ল্যান, ৩০ দিনের প্ল্যান রাখতে হবে।

প্রসঙ্গত, ২০২২ সালেই ট্রাই জানিয়েছিল, সমস্ত টেলিকম অপারেটরদের প্রত্যেকটি প্রিপেইড রিচার্জ ক্যাটেগরিতে অন্তত একটা ৩০ দিনের রিচার্জ প্ল্যান রাখতে হবে। বর্তমানে ট্রাই-ও বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

এই মুহূর্তে

আরও পড়ুন