spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeআন্তর্জাতিক নিউজPakistan Army: অভদ্র! ছোটলোক! মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! 

Pakistan Army: অভদ্র! ছোটলোক! মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! 

ভরা সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরা সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷ পাক মেজর জেনারেলের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷

আরও পড়ুনঃ নজিরবিহীন, সাহসী পদক্ষেপ! আচমকা রাত ১২ টাতে লক্ষ লক্ষ শিশু-কিশোরীর সোশ্যাল মিডিয়া ব্যান

আর তার পরই পাক সেনা মুখপাত্রের তুমুল সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে৷

সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷ ইমরান খানকে দেশবিরোধী এবং ভারতের নির্দেশে কাজ করার মতো গুরুতর অভিযোগ এনে নতুন করে মামলা করেছে পাকিস্তান সরকার৷

আরও পড়ুনঃ সোনাগাছিতে এসআইআরের বিশেষ শিবির করল কমিশন; বুধে শিবির হবে কালীঘাট-খিদিরপুরে

এর পিছনে পাক সেনারই প্রভাবের অভিযোগ উঠেছে৷ তা নিয়েই সেনা মুখপাত্রকে প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷

ওই মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজর জেনারেল চৌধুরী বলেন, আরও একটি বিষয় এর সঙ্গে যোগ করুন৷ ইমরান খান একজন মানসিক রোগী৷ আর এই জবাব দেওয়ার আগেই ওই মহিলা সাংবাদিককে তিনি চোখ মারেন বলে অভিযোগ৷ যা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরাও পড়ে যায়৷ এর পরই পাক সেনা কর্তার তুমুল সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমে৷

 

এই মুহূর্তে

আরও পড়ুন