Wednesday, 25 March, 2026
25 March
Homeআবহাওয়াWeather: আকাশ আংশিক মেঘলা; ভিজবে উত্তর থেকে দক্ষিণ

Weather: আকাশ আংশিক মেঘলা; ভিজবে উত্তর থেকে দক্ষিণ

জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চলতি মাসের শেষ কয়েকদিনে ঝড়বৃষ্টির সৌজন্যে দহনজ্বালার সম্ভাবনা আপাতত নেই রাজ্যে । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা । বিশেষ করে শুক্র এবং শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও দমকা হাওয়া বওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে ।

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ।

আরও পড়ুনঃ এটাই Gen Z প্রজন্ম, এটাই TMC! চাকরি না ছেড়েই রাজনীতিতে? বিপাকে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

২৬ মার্চ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ।

২৭ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে । একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

২৮ মার্চ শনিবার উত্তরবঙ্গজুড়ে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

২৯ মার্চ রবিবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে । কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । ৩০ মার্চ সোমবার ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের এক-দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আরও পড়ুনঃ হুগলির পোলবায় অদ্ভুত ঘটনা, সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল

২৫ ২৬ মার্চ অর্থাৎ আজ ও আগামিকাল পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার এক-দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ।

২৭ মার্চ শুক্রবার ফের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

২৮ মার্চ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনেক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

২৯ মার্চ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে ।

৩০ মার্চ সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়া জেলার এক-দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০৯ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০২.০৮ ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.০৭ ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৫০ শতাংশ ।

এই মুহূর্তে

আরও পড়ুন