নাটক জিইয়ে রাখল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল না। বরং পুরো বিষয়টি ঝুলিয়ে রাখল। সোমবার শেহবাজ শরিফের বৈঠকের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ‘প্রধানমন্ত্রী মহম্মদ নওয়াজ শরিফের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসি ইস্যুকে নিয়ে তাঁকে বিস্তারিতভাবে জানিয়েছি। যাবতীয় বিকল্প হাতে রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী শুক্রবার বা আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও পড়ুনঃ আতঙ্কে ভুগছেন আসিম মুনির; অজানা আততায়ীর ভয়ে কাঁটা পাকিস্তানের জেনারেল!
পালানোর রাস্তা খোলা রাখল পাকিস্তান?
আর নকভির সেই ঘোষণার পরে একটি মহলের তরফে কটাক্ষ উড়ে এসেছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ১০ ওভারেই ১৫৫ রান তুলে ফেলতে দেখে ভয়ে বিশ্বকাপ থেকে পালাবে কিনা, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিল না পাকিস্তান।
রাজনীতির জন্য এরকম নোংরামি পাকিস্তানের?
যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা, বিশ্বকাপে ঠিকই খেলবে পাকিস্তান। শুধু নাটক জিইয়ে রাখতে এবং রাজনীতির স্বার্থে বিশ্বকাপে খেলার কথা ঘোষণা করছে না পিসিবি। কারণ পিসিবি ভালোভাবেই জানে যে বিশ্বকাপ থেকে নাম তুলে নিলে বড় শাস্তির মুখে পড়তে হবে। আর্থিক লোকসানের মুখে পড়তে হবে পিসিবিকে। ফলে স্রেফ ভারতের নাম জড়িয়ে আছে বলে নাটক চালিয়ে যাচ্ছে। একে তো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে আছে ভারতও। আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির প্রধানের কুর্সিতে আছেন ভারতীয় জয় শাহ। সেই সুযোগটা হাতছাড়া না করে পাকিস্তান স্রেফ রাজনীতি করছে।
আরও পড়ুনঃ গোপন তথ্য ফাঁস, এ যেন সরাসরি বিশ্বাসঘাতকতা! গোপন তথ্য পাচার কাণ্ডে বিপাকে সেনা প্রধান
অতটা সরাসরি না বললেও ঘুরিয়ে সেই কথাটাই বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেছেন, ‘আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ খেলুক। আমরা ওদের সবরকমের সুরক্ষার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। একেবারে শেষমুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা খুব কঠিন।’
বাংলাদেশিদের উপর অত্যাচার চালিয়েছিল পাকিস্তান, মনে করিয়ে দিল BCCI
সেইসঙ্গে পাকিস্তানকে নিশানা করে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি বলেন, ‘কোনও কারণ ছাড়াই এই বিষয়টায় নাক গলাচ্ছে পাকিস্তান। আর বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। প্রত্যেকেই জানেন যে বাংলাদেশিদের উপরে কীরকম অত্যাচার চালিয়েছে পাকিস্তান। আর এখন ওরা বাংলাদেশকে ভ্রান্তপথে চালিত করার চেষ্টা করছে। যা সম্পূর্ণ ভুল কাজ।’









