Saturday, 23 May, 2026
23 May
HomeদেশOil Price: দামি জ্বালানি; ১০ দিনে তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলে দাম

Oil Price: দামি জ্বালানি; ১০ দিনে তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলে দাম

বাস ভাড়া বাড়তে পারে। এদিকে চাল, ডাল থেকে মাছ, মাংসের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে শেষ ১০ দিনের মধ্যে দেশে ৩ বার বাড়ানো হল পেট্রল ও ডিজেলের রেট। ফলে গাড়িতে জ্বালানি ভরতে গিয়ে পকেটে চাপ পড়বে আমজনতার। এর আগে গত ১৯ মে, মঙ্গলবার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৯০ পয়সা করে বাড়ানো হয়েছিল। আর আজ শনিবার ফের ৮০-৯০ পয়সা বাড়ল পেট্রোল ও ডিজেলের রেট।
 

কলকাতায় দাম কতটা বাড়ল?

ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুসারে, শহর কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম বাড়ল লিটার প্রতি ৯১ পয়সা। ফলে কলকাতায় আজ শনিবার ভোর ৬টা থেকে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ১১০.৬১ টাকা। অন্যদিকে, কলকাতায় আজ ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে ৯৫ পয়সা। ফলে লিটার প্রতি ডিজেলের দাম কলকাতায় রয়েছে ৯৭.০২ টাকা। 

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার! বাংলার উন্নতিতে ডবল ইঞ্জিন সরকার

দেশের অন্য শহরে জ্বালানির দাম কতটা বাড়ল?

দিল্লিতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে লিটার প্রতি ৯৮.৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯.৫১ টাকা। ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে লিটার প্রতি ৯১.৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২.৪৯ টাকা।

কেন্দ্রের আশ্বাসের পরেই জ্বালানির দাম বৃদ্ধি

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সম্প্রতি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই। সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানানো হয়, “সারা দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ সম্পূর্ণ স্থিতিশীল আছে। আমরা সব নাগরিকদের যে কোনও গুজব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। গুজবে কান দিয়ে জ্বালানি কিনে মজুদ করার রাস্তায় হাঁটবেন না। নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনুন।”

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়, “নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পে যে অস্থায়ী চাপ বা ভিড় দেখা যাচ্ছে, তা নিরসনের চেষ্টা করা হচ্ছে। তেল বিক্রয়কারী সংস্থাগুলো সরবরাহ পর্যবেক্ষণ করছে এবং জ্বালানির সমান ও উপযুক্ত বন্টন নিশ্চিত করার কাজ করে চলেছে।”

আরও পড়ুনঃ তীব্র গরমে রেকর্ড বৃদ্ধি পেল বিদ‍্যুতের চাহিদা, দুপুরের দিকে বেশি চাহিদা

এর আগে কবে কবে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছিল?

গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের দামে এটি তৃতীয় বৃদ্ধি। এর আগে, ১৫ মে পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছিল। এরপর, ১৯শে মে পেট্রোলের দাম ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছিল। এবার ২৩ মেও প্রায় ৯০ পয়সা জ্বালানির দাম বেড়েছে। অর্থাৎ, গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে প্রায় ৫ টাকা বেড়েছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন