spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeদেশPunjub: পরিকল্পনা বানচাল; পাক ড্রোনের সাহায্যে মাদক পাচার পরিকল্পনা

Punjub: পরিকল্পনা বানচাল; পাক ড্রোনের সাহায্যে মাদক পাচার পরিকল্পনা

সীমান্তে নজরদারিও আরও শক্তিশালী করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বড়সড় চক্রান্ত বানচাল করল পাঞ্জাব পুলিশ। উদ্ধার হল প্রায় চার কেজি হেরোইন। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই হেরোইন পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বৃষ্টি বা ঝড়ের কোনো আশঙ্কা নেই দুই বঙ্গেই; আজ বঙ্গের আবহাওয়া

সকালে পাঞ্জাবের তরন তারন জেলায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা।

পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব জানিয়েছেন, বুধবার সকালে পাঞ্জাবের তরন তারন জেলায় পাক সীমান্তবর্তী কালিয়ান অঞ্চলের কাছে একটি ড্রোন নজরে পড়ে নিরাপত্তা কর্মীদের।

আরও পড়ুনঃ বশীকরণে সিদ্ধহস্ত, তুকতাকে পারদর্শী শাস্ত্রী! এবার কি পার পাবেন মিমি

পুলিশ সঙ্গে সঙ্গেই বিষয়টি জানায় সীমান্তরক্ষী বাহিনীকে। এরপর পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে ওই ড্রোন নামিয়ে আনে। দেখা যায় ড্রোনটি পাকিস্তানের। ওই ড্রোন থেকে উদ্ধার হয় প্রায় চার কেজি হেরোইন। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। ওই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, মাদক পাচারকারীরা সীমান্তের ওপার থেকে নিয়মিত মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু সীমান্তে কড়া নজরদারির কারণে তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না। সে কারণেই পাচারকারীরা ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। এই পাচারচক্রের  সঙ্গে জঙ্গিদের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন যে ড্রোনটিকে নামানো হয়েছে সেটা কারা পাঠিয়েছে তা জানতে তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে নজরদারিও আরও শক্তিশালী করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন