Friday, 27 March, 2026
27 March
HomeকলকাতাVivekananda: স্বামী বিবেকানন্দর কফিতে বিষ; বাঁচলেন কি ভাবে?

Vivekananda: স্বামী বিবেকানন্দর কফিতে বিষ; বাঁচলেন কি ভাবে?

এভাবেই এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান স্বামী বিবেকানন্দ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্বামী বিবেকানন্দকে বিষ খাইয়ে হত্যার ছক! কফিতে চুমুক দেওয়ার ঠিক এক সেকেন্ড আগে কী ঘটেছিল?

স্বামীজিকে বিষ খাইয়ে খুনের প্ল্যান একদম রেডি। কফিতে চুমুক দেওয়ার ঠিক এক সেকেন্ড আগে এমন এক ঘটনা ঘটল, যা জানলে আজও আপনার শিউরে উঠবেন।

আরও পড়ুনঃ কাশী নয়, বাংলার বুকেই লুকিয়ে মা অন্নপূর্ণার শেকড়!

সময়টা ১৮৯৪ সালের মার্চ মাস। আমেরিকার ডেট্রয়েট (Detroit) শহর। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকার বুকে এক পরিচিত নাম। কিন্তু তাঁর এই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ালো কিছু অসাধু আমেরিকান ধর্মপ্রচারক বা মিশনারিদের জন্য। সে যুগে তারা একটা নোংরা ব্যবসা ফেঁদে বসেছিল। তারা আমেরিকানদের মিথ্যে গল্প শোনাতো যে, ভারতীয়রা এতটাই অসভ্য যে তারা নিজেদের বাচ্চাদের গঙ্গার কুমিরের মুখে ছুঁড়ে দেয়! এই মিথ্যে গল্প শুনিয়ে, অসভ্য ভারতীয়দের “সভ্য” করার নাম করে তারা ইমোশনাল আমেরিকানদের থেকে প্রচুর ডলার চাঁদা তুলত।

কিন্তু স্বামীজি যখন নিজের জ্ঞানের জোরে আমেরিকার মাটিতে আসল ভারতের রূপ তুলে ধরলেন, তখন ওই ধর্মপ্রচারকদের মিথ্যে ব্যবসা একেবারে লাটে ওঠে। হু হু করে কমতে থাকে তাদের ডোনেশন। রাগে অন্ধ হয়ে তারা ছক কষে বাংলার বীর সন্ন্যাসীকে চিরতরে সরিয়ে দেওয়ার।

খুব খাতির করে স্বামীজিকে এক বড়লোকের বাড়িতে ডিনারে ডাকা হলো। ডিনার শেষে আমেরিকান স্টাইলে সবার হাতে হাতে এলো কফি। টাকার লোভে কেনা রাধুনি স্বামীজির কাপে এমন মারাত্মক বিষ মিশিয়েছিল, যা খেলে মনে হবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্বামীজি কিছুই জানতেন না। তিনি সেই বিষ মেশানো কফির কাপ সবেমাত্র ঠোঁটের কাছে তুলেছেন… ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা!

হঠাৎ তিনি স্পষ্ট শুনতে পেলেন তাঁর গুরু শ্রী রামকৃষ্ণের গলা। ঠিক কানের কাছে কেউ কড়া ধমক দিয়ে বলে উঠলো, “নরেন থামো, ওটা খেও না! ওতে বিষ আছে।”

আরও পড়ুনঃ বাংলার নিজের রাম পুজো ও রাম নবমী

হাত থমকে গেল স্বামীজীর। তিনি শান্তভাবে কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। আর এভাবেই এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান স্বামী বিবেকানন্দ। এই ঘটনাটি স্বামীজি পরবর্তীতে তাঁর গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দ এবং শিষ্যা মিসেস অ্যালিস এম. হ্যান্সব্রো-কে নিজেই জানিয়েছিলেন।

গুরু-শিষ্যের এই অলৌকিক যোগাযোগ কি আপনার গায়ে কাঁটা দেয় না? বুকে স্বামীজির জন্য একটুকুও শ্রদ্ধা থাকলে আজ কমেন্ট বক্স শুধু ‘প্রণাম স্বামীজি’ লিখে ভরিয়ে দিন!

তথ্যসূত্র (Sources):

১. Reminiscences of Swami Vivekananda by Mrs. Alice M. Hansbrough.

২. Chronology of Swami Vivekananda (March 1894, Detroit Visit).

৩. Accounts by Swami Vijnanananda regarding Swamiji’s American days.

এই মুহূর্তে

আরও পড়ুন