spot_img
Saturday, 21 February, 2026
21 February
spot_img
HomeকলকাতাPratik Ur Rahaman: 'প্রতীক' হারাচ্ছে প্রাক্তন শাসক! টিউশন টিচারের পরামর্শে চলছেন প্রতীক...

Pratik Ur Rahaman: ‘প্রতীক’ হারাচ্ছে প্রাক্তন শাসক! টিউশন টিচারের পরামর্শে চলছেন প্রতীক উর

প্রথম সারির সব চ্যানেলের প্রতিনিধিকে আলাদা আলাদা ইন্টারভিউ দিয়েছেন সদ্য প্রাক্তন এই সিপিএম নেতা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রতীক হারাচ্ছে প্রাক্তন শাসক? রাজ্য রাজনীতিতে এখন এটাই চর্চা। টিভি থেকে সোশ্যাল মিডিয়া। ঘুরে ফিরে সেই একজন। তাঁর ছবি, তাঁর নাম। বৃহস্পতিবার থেকে বামেদের একাংশ প্রতীক উর রহমানের সমালোচনা করছেন। কারণ সেদিন খুব স্পষ্টভাবে সামনে এসেছে প্রতীক উরের পিছনে থাকা টিউশন টিচার। যাঁদের পরামর্শে প্রতিটি পদক্ষেপ করছেন তিনি। এতেই তাঁর দলবদল এবং কাস্তে-হাতুড়ি ছেড়ে ঘাসফুল নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া; আগামী সপ্তাহে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার দিনভর বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রতীক উর। আর সেই সময়েই সিপিএমের রাজ্য সম্মেলন চলছিল আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। প্রতীক উরের প্রসঙ্গ ওঠেনি বলেই খবর।

অন্যদিকে দিনভর খবরে ছিলেন প্রতীক উর রহমান। কোনও সাংবাদিক সম্মেলন নয়। প্রথম সারির সব চ্যানেলের প্রতিনিধিকে আলাদা আলাদা ইন্টারভিউ দিয়েছেন সদ্য প্রাক্তন এই সিপিএম নেতা। তবে ভিন্ন ভিন্ন স্থানে নয়। প্রায় সবই এক জায়গায়, একটি ঘরে। বক্তব্যও কমবেশি এক। কিন্তু সবার কাছে এক্সক্লুসিভ বাইট। সব চ্যানেলের দর্শক যেন সবটাই জানতে পারেন। এসবই সেই টিউশন টিচারের কৌশল। সারাক্ষণ আলোচনায় থেকে প্রাসঙ্গিক রাখা। ঠিক যেমন রাজ্য সরকার বা শাসকদল বারবার বিভিন্ন প্রকল্পের প্রচার চালায়। বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যাবহারে নিষেধাজ্ঞা দিল তারেক সরকার

সেই একই কায়দায় বৃহস্পতিবার দিনভর চলল প্রতীক উরের প্রচার। একই কথা ভিন্ন ভাবে। বিভিন্ন নিউজ চ্যানেলে। আদতে সবটাই ছিল কৌশলী মিডিয়া ম্যানেজমেন্ট। যার পিছনে থাকা টিউশন টিচার আসলে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। যাঁদের পরামর্শে চলে রাজ্যের শাসকদল। সেই সংস্থার সৌজন্যেই প্রতীক উরের সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়। কোন হোটেলে কোন কোন সংবাদমাধ্যমের প্রতিনিধি থাকবেন সবটাই ঠিক করেছিল সেই সংস্থা।

১৪ বছর আগে বাংলা সিনেমার জগতে বিপ্লব এনেছিল সৃজিৎ মুখোপাধ্যায়ের সীনেমা ‘বাইশে শ্রাবন’। আইপিএস প্রবীর রায়চৌধুরীর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পকেটমারির প্রশিক্ষণ দেখে অবাক হননি। অধস্তন অভিজিৎ পাকরাশি(পরমব্রত চট্টোপাধ্যায়)কে বলেছিলেন, ‘কী অভিজিৎ, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট টিউশনের গুরুত্বটা বুঝতে পারছ তো?’ রাজনীতিতেও টিউশন এখন খুব গুরুত্বপূর্ণ। এর জন্য নিত্যনতুন সংস্থা তৈরি হচ্ছে। কর্মসংস্থানও হচ্ছে বৈকি।

এই মুহূর্তে

আরও পড়ুন