spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
HomeকলকাতাCPI(M): নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত, মাঠে নেমে প্রচারের দিনক্ষণ ঘোষণা সেলিমের; সকালেই...

CPI(M): নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত, মাঠে নেমে প্রচারের দিনক্ষণ ঘোষণা সেলিমের; সকালেই জনসংযোগে শ্যামপুকুরে কমরেডরা

সেলিম জানান, প্রচারের প্রথম পর্যায়ে জেলা ভিত্তিক কর্মসূচির উপর জোর দেওয়া হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রবিবার দুপুর আড়াইটে থেকে সাংবাদিক বৈঠক শুরু করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নির্ধারিত সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন বিধানসভা নির্বাচন এবং দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এদিনের বৈঠকের মূল আকর্ষণ ছিল নির্বাচনী প্রচারের সূচি ঘোষণা। সেলিম স্পষ্টভাবে জানান, আগামী ১ মার্চ থেকে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যজুড়ে প্রচার অভিযান শুরু করবে সিপিআইএম।

আরও পড়ুনঃ ‘এ হৃদয় দপ্তর বদলায় না’! ‘প্রতীক’ উরের ‘প্রতীক’ বদলালেও স্বচ্ছ ভাবমূর্তি, অসামান্য ব্যক্তিত্ব ধ্রুবতারা সোমনাথের রাজনৈতিক হৃদয় দপ্তর বদলাইনি

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই সংগঠনকে মজবুত করার কাজ করছি। এবার সরাসরি মানুষের কাছে পৌঁছে আমাদের বক্তব্য তুলে ধরার সময় এসেছে। ১ মার্চ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সভা, মিছিল ও পথসভা শুরু হবে।” তাঁর কথায়, এবারের নির্বাচন রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগঠনের প্রতিটি স্তরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলেই দাবি করেন তিনি।

সেলিম জানান, প্রচারের প্রথম পর্যায়ে জেলা ভিত্তিক কর্মসূচির উপর জোর দেওয়া হবে। প্রতিটি জেলায় স্থানীয় সমস্যা, বেকারত্ব, কৃষি সংকট, শিল্পহীনতা এবং মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলিকে সামনে রেখে প্রচার চালানো হবে। “মানুষের নিত্যদিনের সমস্যা নিয়েই আমরা কথা বলব। কেবল রাজনৈতিক স্লোগান নয়, বাস্তব সমস্যার সমাধানের রূপরেখা তুলে ধরব,”বলেন তিনি।

আরও পড়ুনঃ দোলের আগে শান্তিনিকেতনে নাশকতার ছক! প্রান্তিক স্টেশনের কাছে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল থেকে উদ্ধার তাজা-তাজা বোমা

এদিন তিনি রাজ্যের বর্তমান শাসকদলের সমালোচনাও করেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, এবং সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল। এই পরিস্থিতিতে সিপিআইএম বিকল্প নীতি ও কর্মসূচি নিয়ে মানুষের সামনে হাজির হবে বলেই দাবি করেন তিনি।

অন্যদিকে আজ শ্যামপুকুর বিধানসভার ২৬ নং ওয়ার্ডে ২১৮ পার্ট চন্দ্র সুর লেনে সিপিআইএম কমরেডরা জনসংযোগে নেমে পড়লেন।

যদিও প্রতিদিনই সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলেন সিপিআইএম কর্মীরা। ২৬ নং ওয়ার্ডের এক সিপিআইএম কর্মী জানালেন শুধুমাত্র আজ বলে নয় প্রতিদিন প্রতিটা সময় কর্মীরা এলাকার মানুষের পাশে থেকেই কাজ করে চলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন