spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeকলকাতাSukanta Majumdar: রাজ্যে রাষ্ট্রপতি শাসন! বিরাট ইঙ্গিতে সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: রাজ্যে রাষ্ট্রপতি শাসন! বিরাট ইঙ্গিতে সুকান্ত মজুমদার

তিনি রাজ্যের নারী নিরাপত্তা ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল  সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, বাংলার যুবসমাজের ভাতা নয়, প্রয়োজন স্থায়ী কর্মসংস্থান। একই সঙ্গে তিনি রাজ্যের নারী নিরাপত্তা ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন।

আরও পড়ুনঃ রণক্ষেত্র শিলিগুড়ি! অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিকের, মৃত্যু গর্ভস্থের

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলার সবচেয়ে বড় সমস্যা শিল্পের অভাব এবং কর্মসংস্থানের সংকট। ‘যুব সাথী’ প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “যদি যুবক ও মহিলারা কাজ না পান, তাহলে তারা কতদিন ভিনরাজ্যে গিয়ে শ্রম দেবে? কতদিন তারা এক হাজার টাকার সরকারি ভাতার উপর নির্ভর করে থাকবে?” তাঁর দাবি, মানুষ এখন কেবল ভাতা নয়, স্থায়ী কাজ চায়।

মহিলা ভোটব্যাঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রভাব রয়েছে এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ বলেন, বিজেপির কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুনঃ এক ঘণ্টার মধ্যে ২ বার কাঁপল উত্তরবঙ্গ, বারবার কেন এত কম্পন? 

তাঁর মতে, মহিলারা বুঝতে পারছেন যে বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর মতো প্রকল্পের মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছবে। তিনি জোর দিয়ে বলেন, আজ মহিলা ও যুবসমাজের একটাই দাবি কর্মসংস্থান।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, কাগজে-কলমে আইন কঠোর হলেও বাস্তবে তা কার্যকর করার সদিচ্ছা নেই। তাঁর দাবি, রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথভাবে মানছে না, যার ফলেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সময়মতো SIR ও নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন