spot_img
Thursday, 5 March, 2026
5 March
spot_img
Homeদক্ষিণবঙ্গProbashe Ghorkonna: ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়াকে নিয়ে জোর বিতর্ক

Probashe Ghorkonna: ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়াকে নিয়ে জোর বিতর্ক

কমেন্টে কেউ লিখেছেন, “টাকা কামাতে মারা যাওয়া মানুষকেও ছাড়বে না।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘নমস্কার, কেমন আছেন সবাই। প্রবাসের ঘরকন্নায় সবাইকে স্বাগত’— এই অতি পরিচিত মিষ্টি সম্বোধনে যিনি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মুঠোফোনে পৌঁছে যান, তিনি মহুয়া গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ উত্তপ্ত কোচবিহার! বিজেপির রথে ‘ভাঙচুর’

‘প্রবাসে ঘরকন্না’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রবাস জীবনের খুঁটিনাটি তুলে ধরে তিনি জয় করেছেন আট থেকে আশির মন। কিন্তু সেই জনপ্রিয়তাই এখন তাঁকে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন সমালোচনার মুখে। শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশের ধরণ ও ভিডিও পোস্ট করা নিয়ে কার্যত দু’ভাগে বিভক্ত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তর্ক-বিতর্কের ঝড়।

সম্প্রতি মহুয়া গঙ্গোপাধ্যায়ের শাশুড়ি পরলোকগমন করেছেন। খবর পাওয়া মাত্রই বিদেশ থেকে সপরিবারে দেশে ছুটে আসেন তিনি। কিন্তু গোলমাল বাঁধে তাঁর সাম্প্রতিক ভ্লগটি নিয়ে। ভিডিওটিতে শাশুড়ির মরদেহের সামনে কান্নাকাটি থেকে শুরু করে শেষকৃত্যের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এই ‘ব্যক্তিগত শোক’কে ক্যামেরার সামনে আনা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ‘রাত দখল’ বামেদের; মনোজ আগরওয়াল অধরাই বামেদের

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের অভিযোগ, অনেকের মতে, প্রিয়জনের মৃত্যু অত্যন্ত ব্যক্তিগত বিষয়, তা ভিডিও করে ভিউ বাড়ানো বা উপার্জনের মাধ্যম হওয়া উচিত নয়। কেউ কেউ সরাসরি আক্রমণ করে লিখেছেন, “টাকা উপার্জনের নেশায় মানুষ কি নিজের আবেগকেও পণ্য বানাচ্ছে?” বিমানের টিকিট কাটার খরচ তোলার জন্য এই ভিডিও— এমন কটু মন্তব্যও করতে ছাড়েননি সমালোচকরা। এমনকি মহুয়ার স্বামী মানিকবাবুর শরীরী ভাষা নিয়েও কাটাছেঁড়া চলেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মহুয়ার একনিষ্ঠ ভক্তদের দাবি, তিনি দীর্ঘকাল ধরে তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দর্শকদের সাথে ভাগ করে নিয়েছেন। সেই হিসেবে পরিবারের এক সদস্যের চলে যাওয়ার খবর জানানো তাঁর কর্তব্যের মধ্যেই পড়ে। তাঁদের মতে, এটি ভিডিও নয়, বরং জীবনের একটি কঠিন বাস্তবকে তুলে ধরা।

এই মুহূর্তে

আরও পড়ুন