Tuesday, 24 March, 2026
24 March
HomeদেশKashmir: ফের খতম জঙ্গি! জারি ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান

Kashmir: ফের খতম জঙ্গি! জারি ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান

গোলাগুলি শুরু হওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কোনো আপস করবে না, সেই বার্তা আরও একবার স্পষ্ট হল। মঙ্গলবারের সাফল্যের পর বৃহস্পতিবার ফের জম্মু ও কাশ্মীরে নিকেশ হল এক জঙ্গি। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এই জঙ্গির মৃত্যু হয়েছে।

কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পুলওয়ামার নাদের গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়। প্রাথমিক অনুমান, একজন জঙ্গি নিহত হলেও আরও ২-৩ জন লুকিয়ে রয়েছে। নিহত ও পলাতক জঙ্গিরা সকলেই জইশ-ই মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে সোপিয়ানে ‘অপারেশন কেল্লার’-এর মাধ্যমে তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড, বুলেট ও ভারতীয় মুদ্রা উদ্ধার হয়। দীর্ঘদিন জঙ্গলে লুকিয়ে থাকার কারণে তাদের কাছে পর্যাপ্ত বিস্কুট ও খাবার ছিল। এমনকি ভারতীয় সেনাবাহিনীর পোশাকও উদ্ধার হয়েছে। নিহত তিন জঙ্গির মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে – শাহিদ কুট্টে (গ্রাম: চটিপোড়া হিরপোড়া, লস্কর-ই তৈবায় ‘এ’ ক্যাটাগরির জঙ্গি, যোগদান: মার্চ ২০২৩) এবং আদনান সফি দার (গ্রাম: ওয়ান্দুনা মেলহোরা, লস্কর-ই তৈবায় ‘সি’ ক্যাটাগরির জঙ্গি, যোগদান: ১৮ অক্টোবর ২০২৪)। তৃতীয় জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

এই পরিস্থিতিতে উপত্যকায় ফের গোলাগুলি শুরু হওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন