spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
Homeদক্ষিণবঙ্গArambagh: হায় রে, যুব সাথীর ফর্ম দিচ্ছে সিভিক ভলান্টিয়র! ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি...

Arambagh: হায় রে, যুব সাথীর ফর্ম দিচ্ছে সিভিক ভলান্টিয়র! ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি ফর্ম কাড়াকাড়ি; ব্যাপক বিশৃঙ্খলা আরামবাগে

রীতিমতো শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফর্ম দেওয়া শুরু হয়েছে যুব সাথী-লক্ষ্মীর ভান্ডার-ভূমিহীনদের জন্য। আর সেই ফর্ম তুলতে গিয়ে বিশৃঙ্খলা। ঠেলাঠেলি, ধস্তাধস্তি এমনকী ফর্ম নিয়েও কাড়াকাড়ির। বাধ্য হয়ে ময়দানে নামল পুলিশ। শেষে ফর্ম দিচ্ছেন পুলিশ আর সিভিক ভলান্টিয়ররা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের।

আরও পড়ুনঃ অশান্তি শুরু দেশ জুড়ে; ভেনেজ়ুয়েলার পর মেক্সিকো, Mexico in Flames দেখে খুশিতে ডগমগ ট্রাম্প

এ দিন, সকাল থেকেই ‘যুবসাথী’ ও ‘ভূমিহীনদের’ জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি হয়। রীতিমতো শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়। প্রচুর ভিড়ে ওষ্ঠাগত প্রাণ। ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি যে যা পুলিশ মোতায়েন ছিল তারা কিছুই সামাল দিতে পারেনি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ।

আরও পড়ুনঃ তৃণমূলে মমতার অন্যতম ‘আস্থাভাজন’; বাংলার রাজনীতি ভাঙাগড়ার অন্যতম BJMUL পথ প্রদর্শক

শেষমেশ হুড়োহুড়ি-ধস্তাধস্তি-ঠেলাঠেলির মাঝেই আরামবাগ বিডিও অফিস চত্বরে ফর্ম নিয়ে মাঠে নামে আরামবাগ জেলা পুলিশ। ফর্ম দিতে শুরু করে পুলিশ, সিভিক ভলান্টিয়ররা। এরপর বিডিও অফিস থেকে মাইকে প্রচার করা হয়। জানানো হয়, নিজের এলাকার পঞ্চায়েত অফিস থেকে পরবর্তীতে ফর্ম দেওয়া হবে। তবে এরপরও কমেনি হুড়োহুড়ি।

এক ব্যক্তি বলেন, “ঠেলাঠেলি আর বেলাইনে সব ঢুকে পড়ছে। পুলিশ এসেছে। তাকেও ঠেলেঠুলে দিয়ে ঢুকে পড়ছে। আমরা অনলাইন থেকে নিয়েছি। ফর্ম খুব কষ্ট করে নিতে হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন