Tuesday, 24 March, 2026
24 March
Homeদক্ষিণবঙ্গArambagh: আতঙ্কে কাঁপছে গোঘাটের রঘুবাটি অঞ্চল! বাঘ বেরিয়েছে আরামবাগে? 

Arambagh: আতঙ্কে কাঁপছে গোঘাটের রঘুবাটি অঞ্চল! বাঘ বেরিয়েছে আরামবাগে? 

তীব্র চাঞ্চল্য ছড়াল গোঘাটের রঘুবাটি অঞ্চলে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

বাঘের আতঙ্কে কাঁপছে গোঘাট। তীব্র চাঞ্চল্য ছড়াল গোঘাটের রঘুবাটি অঞ্চলে। গত কয়েকদিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এরইমধ্যে জাঁকিয়ে বসে বাঘের আতঙ্ক। সন্ধ্যা নামলেই আর ঘর ছেড়ে বেরোতে চাইছেন না কেউই।

আরও পড়ুনঃ রং বদল মমতার! নিউ দিল্লী এক্সপ্রেসে মমতার গায়ে সাদা ছেড়ে গায়ে কালো চাদর

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই গ্রামের বিভিন্ন প্রান্তে বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, এই পায়ের ছাপ নিশ্চিতভাবেই বাঘের। এদিকে রাত হলেই এলাকার কুকুরগুলির অস্বাভাবিক আচরণ আরও ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এলাকার লোকজন বলছেন, রাত বাড়লেই কুকুরের বিরামহীন চিৎকার শোনা যাচ্ছে। তাঁদের ধারণা, হিংস্র জন্তুটির উপস্থিতির কারণেই কুকুরেরা এমন আচরণ করছে। এমনকি গ্রামের কেউ কেউ দূর থেকে বাঘের মতো দেখতে একটি বিশালাকার জন্তুকে ঘোরাফেরা করতে দেখেছেন বলেও দাবি করেছেন। এদিকে খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বন দফতরের কানে।

আরও পড়ুনঃ পরীক্ষার মাঝেই ভয়ঙ্কর বিস্ফোরণ; প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল মাধ্যমিক পরীক্ষার্থীরা!

সোমবার ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের কর্মীরা। তাঁরা গ্রামের বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালান। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও এখনও পর্যন্ত কোনও বন্যপ্রাণীর হদিশ মেলেনি।

বন দফতরের কর্মীরাও পায়ের ছাপ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। প্রাণীটি আদৌ বাঘ, নাকি বাঘরোল বা অন্য কোনও বড় আকারের বন্যজন্তু কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বন দফতরও বাঘের উপস্থিতি স্বীকার করেনি। যদিও আতঙ্ক দূর হচ্ছে না গ্রাম থেকে। বন দফতরের আশ্বাসের পরেও রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় নজরদারিও বাড়িয়েছে বন দফতর।

এই মুহূর্তে

আরও পড়ুন