ডিসেম্বরের শহরে অনেক কিছুই হয়। যা কিনা আর বাকি পাঁচটা জিনিসের থেকে আলাদা। এই মাস সারা বছরের পাওয়া না পাওয়ার হিসেব জানে।

আর তাই অনেক না পাওয়ার হিসেব বুকে জমিয়ে প্রতিবারের মতো এবারেও অধিকার প্রতিষ্ঠার মিছিলে পা মেলালেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘হাসিনাই ভালো…’, সীমান্তে ওপার বাংলার মানুষের দীর্ঘশ্বাস
কারা ভাবছেন? আসলে তাঁরা প্রত্যেকেই নারী-পুরুষ এই সামাজিক লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে।

তাঁরা কেউ সমকামী, কেউ রূপান্তরকামী। জন্মসূত্রে হয়তো শারীরিক ভাবে তাঁরা নারী বা পুরুষ কিন্তু তাঁদের মন-মানসিকতা, সত্তা আলাদা। সমাজ তাঁদের মান্যতা দেয় না। কিন্তু তাঁরা চান তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে।
আর সেই উদ্দেশ্য নিয়েই রবিবাসরীয় বিকেলে শহর কলকাতায় হয়ে গেল তাঁদের ‘প্রাইড ওয়াক’। যেখানে ছিলেন এলজিবিটিকিউ গোষ্ঠীর মানুষেরা ছাড়াও বহু মানুষ।
আরও পড়ুনঃ কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার! এ দেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের
এই গোষ্ঠীর মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, তাঁদের সমর্থনে পথে নেমেছিলেন বহু সাধারণ মানুষও। এদিনের এই মিছিল শুরু হয়েছিল গিরিশ পার্ক সংলগ্ন যতীন মৈত্র পার্ক থেকে। যা শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।

এই মিছিল দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার উপক্রম হয়। রামধনু রঙের বিশালাকার পতাকা নিয়ে হয় এই ‘প্রাইড ওয়াক’। লক্ষ্য একটাই সমানাধিকার প্রতিষ্ঠা।
তবে শুধু মাসের এই একটি দিনই নয়। সারা ডিসেম্বর মাস ধরেই নানা কর্মসূচী রয়েছে এই গোষ্ঠীর তরফে। কখনও মিছিলে পা মিলিয়ে কখনও আবার নাচে-গানে-সংস্কৃতিতে। কখনও বা সমাজের জন্য নানা কর্মসূচী, সবটা মিলিয়েই উদযাপিত হচ্ছে ‘প্রাইড মান্থ’।









