Friday, 10 April, 2026
10 April
Homeদক্ষিণবঙ্গRajnath Singh: পাকিস্তানকে টুকরো করার হুঁশিয়ারি রাজনাথের

Rajnath Singh: পাকিস্তানকে টুকরো করার হুঁশিয়ারি রাজনাথের

কলকাতায় হামলার হুমকি দেওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে কড়া জবাব দিলেন রাজনাথ সিং।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মোদী পাকিস্তানের হুমকির প্রতিবাদ করেননি। বাংলার উপর আঘাত হানবেন বলে হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কলকাতায় আঘাত হানার হুমকিকে ‘উস্কানিমূলক’ বলে তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া উচিত হয়নি।

আরও পড়ুনঃ এটাই কি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি! লাভলির পোস্টে বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ! ভয়ানক প্রবণতা

৫৫ বছর আগে তাঁরা যখন পাকিস্তানকে দুই ভাগে ভাগ হয়ে যেতে দেখেছিলেন, তখন তার পরিণতি ভোগ করেছিলেন। এবার যদি তাঁরা বাংলার দিকে চোখ তোলেন, তাহলে এবার পাকিস্তান কত ভাগে বিভক্ত হবে, তা শুধু ভগবানই জানেন।” ব্যারাকপুরের একটি জনসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন রাজনাথ সিং। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, “ভারত যদি এবারও কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করার চেষ্টা করে, তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা তা কলকাতায় নিয়ে যাব।”

এই বক্তব্যের পরই ভারতীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনাথ সিং এই হুমকিকে ‘প্ররোচনামূলক’ বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানকে অতীতের শিক্ষা মনে করিয়ে দেন। গত বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। ভারত তারপর ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। রাজনাথ সিং বলেন, সেই অপারেশনে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল।

আরও পড়ুনঃ বঙ্গের বিধানসভা নির্বাচনে সবার নজর থাকবে যে ১০টি আসন

তিনি আরও বলেন, “পাকিস্তান যদি আবার কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনাবাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলতে পারবে না।”খাজা আসিফের বক্তব্যের জবাবে রাজনাথ সিং ব্যারাকপুরের সভায় বলেন, “১৯৭১ সালে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল। বাংলাদেশের জন্ম হয়েছিল ভারতের সাহায্যে। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী কী পরিণতি ভোগ করেছিল, তা সবাই জানে। আজ আবার যদি তারা বাংলার দিকে চোখ তোলে, তাহলে এবার কত টুকরোয় ভাগ হবে পাকিস্তান, তা শুধু ঈশ্বরই জানেন।”

এই মুহূর্তে

আরও পড়ুন