spot_img
Wednesday, 11 February, 2026
11 February
spot_img
Homeউত্তরবঙ্গSukanta Majumder: "দাঙ্গার উস্কানী দাতা টি এম সি" মন্তব্য সুকান্তের

Sukanta Majumder: “দাঙ্গার উস্কানী দাতা টি এম সি” মন্তব্য সুকান্তের

তিনি জোরের সাথে বলেন তৃনমুল নেত্রী কে আমরা সবাই জানি চিনি উনি কতখানি হিন্দু আর কতখানি মুসলিম। উনি আসলে ধান্দাবাজ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দীপ মৈত্র, বালুরঘাট:

দাঙ্গার উস্কানী দাতা টি এম সি, রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।  আজ বালুরঘাটে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য নিয়ে আরও বলেন, মোথাবাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে স্থানিও বিধায়ক সাবিনা ইয়াসমীনের এক আত্মীয়কে দেখা যাচ্ছে। সে ক্ষেত্রে বলাই যায় দাঙ্গা টি এম সি করে, মুসলিমদের উস্কানী দেয়। তিনি জোরের সাথে বলেন তৃনমুল নেত্রী কে আমরা সবাই জানি চিনি উনি কতখানি হিন্দু আর কতখানি মুসলিম। উনি আসলে ধান্দাবাজ।উনি ওদের ভোটের লোভে ওদের তোষন করতেই ভালবাসেন। মুসলিমরা আসলে পোলারাইজেশন। দেখবেন যেদিন হিন্দুরা একশো পারসেন্ট পোলারাইজেশন হবে সেদিন এই মমতা ব্যানার্জী মুসলিমদের ছেড়ে গেরুয়া ধারন করে হিন্দুদের দিকে এসে হিন্দুদের পদলেহন করবেন স্রেফ ভোটের জন্য। এখন হিন্দুদের বোঝা উচিত তারা কি ভাবে নিজেদের দাম বাড়াবেন ?

আরও পড়ুন: ইদের উদ্‌যাপনের মধ্যেও গাজ়ায় ইজ়রায়েলি হামলা! নিহত অন্তত ৬৪

এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত রামনবমীর মিছিল ও রাম পুজো নিয়ে করা কলকাতা পুরসভার মেয়র ববি হাকিম ও অতীন ঘোষের করা ভিন্ন দুইটি বক্তব্য নিয়ে কড়া মন্তব্য করেন।  তিনি বলেন ববি হাকিম এখন সব দাওদ দিয়ে বেড়াচ্ছে,  দেখতে ভালই লাগছে, আমি তো বলব এক দিন  এই ফিরাদ হাকিমকেই দেখব মাথায় গেরুয়া ফেট্টি বেধে রাস্তায় রামনবমীর মিছিলে সবার আগে হাটতে। এর পাশাপাশি অতীন ঘোষকে নগরপাল না কোন হরিদাস পাল বলে তুলোধনা করে সুকান্ত বলেন উনি বলে দেবার কে হিন্দুরা রামের পুজো করবে না মায়ের পুজো করবেন। তিনি এও বলেন হিন্দু ধর্মের এখানেই উদারতা,  যে হিন্দুরা সব দেব দেবীর পুজো যেমন করেন। তেমনি সূর্যের পুজো এমনকি গাছকেও পুজো করে থাকেন। তাই অতীন বাবু নিজেকে কতখানী হিন্দু ভাবেন জানিনা,  আজকালতো আবার ইফতারের যোগদেন, সুতরাং উনার কাছ থেকে হিন্দুদের পুজো নিয়ে কিছু শুনতে চাই না। হিন্দুরা জানে কি ভাবে তাদের ধর্ম পালন করতে হয়।

রাজ্যের শিক্ষা প্রসঙ্গে আজ সুকান্ত বলেন এই সরকারের আমলে শিক্ষাটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত সে উচ্চ শিক্ষা হোক  প্রাইমারী শিক্ষা সব শিক্ষাকেই শপিংমলে পরিনত করেছে তৃনমুল। রাজ্যে এখন ওই শপিং মলের নাম টি এম সি মল।

আরও পড়ুন: আসছে বিয়ের মরসুম, শিলিগুড়িতে এখন বিখ্যাত নানান প্রকারের “স্যালাড”

রেড রোডে একমঞ্চে মমতা অভিষেকের এক সুরে আক্রমন প্রসংগে সুকান্ত বলেন, বাঁশঝাড়ে আলাদা বাঁশ হয়না,জিনও আলাদা হয়না, হিন্দুদের বিরোধীতা করাই ওদের কাজ, সেটা করে ওরা আনন্দ পায়, নতুন কিছু নয়, হিন্দুদের

বোকা বানানোর চেষ্টা, হিন্দুদের বোকা বানিয়ে যতদিন থাকা যায় এই,  এদের লক্ষ ইসলামিক খিলাফত প্রতিষ্টা করা।

এই মুহূর্তে

আরও পড়ুন