কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
দীর্ঘদিন পেনশন না পাওয়ায় অবসরপ্রাপ্ত পুর কর্মীরা জলপাইগুড়ি পুরসভার গেট আটকে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার সকাল থেকে তারা চেয়ার নিয়ে গেটের বাইরে বসে অফিসে প্রবেশ বন্ধ করে দিয়েছেন। ফলে পুরসভার অফিস কার্যক্রম বিপর্যস্ত ও পুর পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ বাজেনি ফায়ার অ্যালার্ম, বন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট গেট! এত মৃত্যু দায় কার!
অবসরপ্রাপ্ত কর্মীরা জানাচ্ছেন, পেনশন বন্ধ থাকায় একেবারে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে আসছে। ওষুধ কেনার সামর্থ্য নেই, অনেকের সন্তান কর্মহীন, তাই পরিবারের ভরসা একমাত্র পেনশন। পেনশন বন্ধ হয়ে গেলে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। বারবার পুরসভার দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি।
এই বিক্ষোভে কর্মীরা সরকারি দফতর ও প্রশাসনের কাছে তাদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন।


