Saturday, 21 March, 2026
21 March
Homeআন্তর্জাতিক নিউজIran: ইরান চালাচ্ছে কে! নিহত বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি

Iran: ইরান চালাচ্ছে কে! নিহত বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি

ইরানের একটি সংবাদমাধ্যমের তরফে জানা গেছে, আজ ভোরে এ হামলা চালানো হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা হয় আর সেই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ ১১২ ডলারে অপরিশোধিত তেলের দাম! ‘ভাতা’ নিয়ে আরও খারাপ করুন দেশের অর্থনীতি, এক মাস পর না খেয়ে থাকতে হবে?

ইরানের একটি সংবাদমাধ্যমের তরফে জানা গেছে, আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নায়িনি নিহত হওয়ার খবর প্রকাশ করে।
অন্যদিকে ইরানের আরও একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, এ লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’

আরও পড়ুনঃ তেল চাই-ই চাই! ইরানের সঙ্গে সম্মুখ সমরে ইজরায়েল-আমেরিকা

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব।

এই মুহূর্তে

আরও পড়ুন