spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeউত্তরবঙ্গSouth Dinajpur: পথ অবরোধ, বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা গঙ্গারামপুরে

South Dinajpur: পথ অবরোধ, বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা গঙ্গারামপুরে

জানা গেছে গতকাল ঠেঙ্গাপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ

বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনা কারণে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ করলো । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে গতকাল ঠেঙ্গাপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। ঠেঙ্গাপাড়া থেকে ইসরাইল যাওয়ার পথে প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল সেই বেহাল রাস্তার কারণেই পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলেই এলাকাবাসী শুক্রবার বেলা এগারোটা নাগাদ পথ অবরোধ করল ঠেঙ্গাপাড়া এলাকায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ঘটনা বঙ্গে! কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

বিজেপির অভিযোগ তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতার কারণেই এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে সেই কারণেই গতকাল দুর্ঘটনাটি ঘটে আর এর জেরেই এলাকাবাসী পথ অবরোধ করতে বাধ্য হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনার রাস্তা। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখার কারণেই ওই রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।

বিজেপি মিথ্যে অভিযোগ করছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন জানতে পেলাম ওই এলাকায় গতকাল একটি পথ দুর্ঘটনা ঘটে সেই কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেছে। তুমি আরো অভিযোগ করেন তৃণমূল এবং প্রশাসনের তার কারণেই ওই রাস্তাটি সংস্কার হয়নি।। সেই কারণে বেহাল রাস্তায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন এই রাজ্যে কোনো প্রতিবাদ ছাড়া কোন কাজ প্রতিবাদ ছাড়া হয় না। এই প্রসঙ্গে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন বিষয়টি সম্পর্কে শুনলাম, আমাদের ঠেঙ্গাপাড়া থেকে বিসরাইল পর্যন্ত প্রায় এটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অনেক টাকাই এখনো রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না, সেই কারণে এই রাস্তা গুলি সংস্কার করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ ৫ ও ৬ ফেব্রুয়ারি NOTAM জারি; আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ 

এলাকায় একটি ছোট কালভার্টও রয়েছে সেই কালভার্ট সংস্কারের জন্য আমরা জেলা পরিষদ কে জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি সেই সংস্কার হয়ে যাবে। আর বিজেপি যে অভিযোগ করছে সে সম্পর্কে বলি বিজেপির জানা উচিত এই রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পের কাজ চলছে । জেলা পরিষদের রাস্তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ হচ্ছে।

শুধুমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজের টাকা আটকে থাকার কারণে  সেই কাজ হচ্ছে না। আজকে বিজেপি নেতারা যে অভিযোগ করছে তারা তাদের সংসদের মাধ্যমে বিষয়টি জানাক কেন্দ্র প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা আটকে রেখেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন