spot_img
Thursday, 26 February, 2026
26 February
spot_img
HomeদেশSikkim Snowfall: সিকিমে তুষারপাতের জেরে বন্ধ রাস্তা, আটকে বহু পর্যটক

Sikkim Snowfall: সিকিমে তুষারপাতের জেরে বন্ধ রাস্তা, আটকে বহু পর্যটক

সিপসু ও ১৬ মাইলের মধ্যবর্তী এলাকায় বেশ কিছু পর্যটকবাহী গাড়ি আটকে পড়ে। উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

প্রবল তুষারপাতের জেরে গত কয়েক দিন ধরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। ভারী বরফে ঢেকে গিয়েছে একাধিক পাহাড়ি রাস্তা, যার ফলে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়েছেন বহু পর্যটক। কোথাও দীর্ঘ যানজট, কোথাও আবার গাড়ির মধ্যেই রাত কাটাতে হয়েছে পর্যটকদের। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ বঙ্গভূমি আদিশক্তির বাসস্থান; রানাঘাট মহিষমর্দিনী পূজা

তুষারপাতের আনন্দ উপভোগ করতে গিয়ে বিপাকে পড়া পর্যটকেরা এখন উদ্ধারের অপেক্ষা করছেন। বুধবার সকালে পূর্ব সিকিম থেকে প্রায় ২৭০০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আর কোথায় কত পর্যটক আটকে রয়েছেন, সেই খবরও নেওয়া হচ্ছে। তাঁদেরও দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

বিশেষ করে ছাঙ্গু লেকের পথে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বহু গাড়ি মাঝপথে আটকে পড়ে। একইভাবে সেরাথাঙ এলাকাতেও কয়েক ইঞ্চি পুরু বরফ জমে যান চলাচল ব্যাহত হয়। ছাঙ্গু থেকে ১৫ মাইল পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ গাড়ি আটকে থাকার খবর মিলেছে।

আরও পড়ুনঃ হায়রে এ কি ছবি সামনে আসছে? তৃণমূল বিধায়কের প্রচারে পিলখানায় গুলি করে খুনে মূল অভিযুক্ত!

এছাড়া জওহরলাল নেহরু রোডের সিপসু ও ১৬ মাইলের মধ্যবর্তী এলাকায় বেশ কিছু পর্যটকবাহী গাড়ি আটকে পড়ে। উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনা। পুলিশ ও জিআরইএফের সহায়তায় প্রবল ঠান্ডার মধ্যে শিশু-সহ ৪৬ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

রাজ্য পর্যটন দপ্তর পর্যটক ও ট্যুর অপারেটরদের আবহাওয়ার সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। তুষারপ্রবণ এলাকায় ভ্রমণের সময় গাড়িতে ‘স্নো চেন’ রাখা বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। প্রশাসনের দাবি, বাকি আটকে পড়া পর্যটকদেরও দ্রুত উদ্ধার করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন