Friday, 16 October, 2026
16 October
HomeকলকাতাWB Politics: বঙ্গ রাজনীতির নতুন সমীকরণ; দিল্লীতে অমিত শাহের সাথে গোপন বৈঠক?...

WB Politics: বঙ্গ রাজনীতির নতুন সমীকরণ; দিল্লীতে অমিত শাহের সাথে গোপন বৈঠক? আবার NDA-তে সামিল মমতা!

ক্যামাক স্ট্রিটের অফিসে বসে কে জিতবে বা কে হারবে, তা সবটাই ঠিক হয়ে গিয়েছিল এবং এটি কোন নির্বাচন হয়নি, বরং ক্ষমতা হস্তান্তর হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা:

এই মুহূর্তে গোটা দিল্লি জ্বলছে, এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে, ইন্ডি জোট, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনে। বলা ভালো, বর্তমানে দিল্লির পরিবেশ রীতিমতো এক যুদ্ধের ময়দানের মতো। ঠিক যেমন বছর কয়েক আগে হয়েছিল সিএএ-বিরোধী আন্দোলন ঘিরে।

এই আবহে জাতীয় রাজনীতিতে ঘটতে পারে এক তোলপাড় ফেলে দেওয়ার মতো ঘটনা। কী সেই ঘটনা? পশ্চিমবঙ্গে বাম বা কংগ্রেস জনসভা করলেই অভিযোগ তোলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ‘গোপন সেটিং’ রয়েছে। তাদের ‘বিজেমূল’ বলে সম্বোধন করে তারা। এবার ঠিক সেটাই ঘটতে চলেছে। এনডিএর অংশ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এমনটারই ইঙ্গিত দেওয়া হয়েছে ‘ভারত কি খাবরে’ নামক এক হিন্দি ডিজিটাল চ্যানেলের তরফ থেকে। যদি এমনটা হয়ে থাকে, তাহলে বাংলা ও জাতীয় রাজনীতিতে যে এক অদৃশ্য বিস্ফোরণ ঘটবে, তা না বললেও বোঝাই যায়।

আরও পড়ুনঃ  বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে; নেহা বোরাকেও আটক করল দিল্লি পুলিশ

সেই ডিজিটাল চ্যানেলটি দাবি করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপনে দিল্লিতে বৈঠক করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই আলোচনা হয়েছে এনডিএর শরীক হওয়া নিয়ে। শুধু তাই নয়, চ্যানেলটি এই দাবিও করেছে যে মহারাষ্ট্রে শিবসেনা যে ভুলটি করেছে, তা করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ও দলের অস্তিত্ব বাঁচাতে কেন্দ্রের হাত ধরবেন তিনি। রাজ্যে বিধানসভায় বিজেপির বিরোধিতা করলেও জাতীয় স্তরে তাঁর দল এনডিএর অংশ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ বিরোধী জোটের পায়ের তলার মাটি নড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের পাঁজর ভেঙে দেবে এবং এর সঙ্গে পুরোপুরি বদলে যাবে বঙ্গ রাজনীতির সমীকরণ, তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ  বাড়ির দরজায় সমন সাঁটালো কোর্ট; বিপদ বাড়ছে ধ্রুব রাঠির

চ্যানেলে এই দাবিও করা হয়েছে যে দুজনের একে অপরের হাত ধরার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটিতে বাম ও কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে না দেওয়া। বঙ্গ রাজনৈতিক মহলের অন্দরে প্রশ্ন উঠছে, যেই দুই দল দীর্ঘদিন ধরে একে অপরকে বকেয়া টাকা, প্রকল্প, নারী সুরক্ষা, রাজনৈতিক হিংসা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করে আসছিল, তারা আজ কি করে সঙ্গী হতে পারে? একাংশের থেকে এমনও শোনা যাচ্ছে, ক্যামাক স্ট্রিটের অফিসে বসে কে জিতবে বা কে হারবে, তা সবটাই ঠিক হয়ে গিয়েছিল এবং এটি কোন নির্বাচন হয়নি, বরং ক্ষমতা হস্তান্তর হয়েছে।

 নিজের অস্তিত্ব বাঁচাতে কি সত্যিই এনডিএর হাত ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এর নেপথ্যে রয়েছে কোনও বড় পরিকল্পনা? কীসের সাক্ষী হতে চলেছে বঙ্গ রাজনীতি আগামীদিনে? তা বলবে সময়। বলা ভালো, তা নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির অন্দরে।

এই মুহূর্তে

আরও পড়ুন