বিশেষ কলকাতা, স্বাস্থ্য ও দুর্নীতি সংবাদ প্রতিবেদন:
সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমহলে বিতর্ক নতুন নয়। কিন্তু কলকাতা বা রাজ্যের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, তা সাধারণ মানুষকে হতবাক করে দেওয়ার মতো। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সক্রিয় এক অসাধু আয়া সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রোগীর পরিবার। রুগীর পরিজনদের অভিযোগ, ভয় দেখিয়ে, গালিগালাজ করে এবং হিন্দিতে টাকা চেয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আর এই অবৈধ আয়ের পরিমাণ নাকি একেকটি ওয়ার্ডে দিনে গড়ে ১৫ হাজার টাকা! (ভিডিও ফেসবুক থেকে পাওয়া, সত্যতা যাচাই করেনি বঙ্গ বার্তা)
আরও পড়ুনঃ ‘আপনারা বড় হোতা মাল নাকি?’ শিলিগুরি উল্কা ক্লাবের অন- ডিউটি পুলিশের কটু কথা ও কুরুচিকর মন্তব্য
১. সরকারি হাসপাতালেও আয়া সিন্ডিকেটের অন্ধকার রাজত্ব
অভিযোগ উঠেছে, আর জি কর হাসপাতালের নির্দিষ্ট কিছু ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে মাত্র ২ জন করে আয়া রাখা হয় এবং এর বেশি কাউকে ওয়ার্ডে ঢুকতে দেওয়া হয় না।
-
টাকা না দিলে পরিষেবা নেই: ওই সিন্ডিকেটের নিয়োজিত দুই আয়া সব রোগীর দেখাশোনা করার কথা থাকলেও আদতে তারা কোনো কাজেই থাকে না। কিন্তু নিয়ম করে প্রতিটি রোগীর পরিবারের কাছ থেকে প্রতিদিন ৫০০ টাকা করে নগদ আদায় করা হয়। টাকা না দিলে রুগীকে দেখা তো দূরের কথা, উল্টে চরম অবহেলা করা হয়।
-
ডাকে আসেনা, রাতে ঘুম: রোগীর পরিজনদের স্পষ্ট অভিযোগ, রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে ডাকলেও এই আয়ারা সময়মতো আসে না। উল্টে রোগীকে ধমক দেওয়া এবং রাতে বেপরোয়াভাবে ঘুমিয়ে কাটানোই এদের দস্তুর।
২. “মুখ্যমন্ত্রীকে বলেও কিছু করতে পারবেন না!”— ক্ষমতার দম্ভ
এই আয়া সিন্ডিকেটের ঔদ্ধত্য এতটাই চরমে যে, সাধারণ গরিব অসহায় মানুষেরা প্রতিবাদ করতে গেলে তাদের মুখে বন্ধ করে দেওয়া হয় হুমকি দিয়ে। ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, প্রতিবাদ করলে ওই আয়ারা বুক ফুলিয়ে বলে— “যান, মুখ্যমন্ত্রীকে গিয়ে আমার নামে অভিযোগ করুন, কিচ্ছু করতে পারবেন না!” রাজনৈতিক বা প্রশাসনিক কোনো মহলেরই তাদের গায়ে হাত পড়ার ভয় নেই—এই দম্ভ নিয়েই দিনের পর দিন সরকারি হাসপাতালের চত্বরে তারা এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।
৩. ভিডিও করতেই চম্পট: দৈনিক ১৫ হাজার টাকার খাসি
সম্প্রতি এক ভুক্তভোগী পরিবারের সদস্য এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এক পুরুষ আয়া তাঁদের কাছে এসে হিন্দিতে এসে চড়া সুরে বলে ওঠে— “পয়সা দো!” (টাকা দাও)। যখন প্রশ্ন করা হয়— “কিসের টাকা দেব?”, তখন তাদের মুখে অকথ্য গালিগালাজ শোনা যায়। কিন্তু ভুক্তভোগী পরিজন যখনই প্রতিবাদ করে মোবাইল বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করেন, তখনই আসল রূপ বেরিয়ে আসে—ভয়ে ও ক্ষোভে সঙ্গে সঙ্গে চম্পট দেয় ওই পুরুষ আয়া!
অনুসন্ধানে প্রকাশ, হাসপাতালের একটি ওয়ার্ডের মাত্র ২ জন আয়া মিলে রোগীর পরিবার প্রতি ৫০০ টাকা করে তুলে দিনে গড়ে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে হাতিয়ে নেয়। সরকারি পরিকাঠামোয় যেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, সেখানে এই ধরনের সিন্ডিকেটের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ‘ঝগড়ায় আদা-কাঁচকলা, ভালোবাসায় ১৬ আনা’; ভাইফোঁটায় মিষ্টির বাজারে উপচে পড়া ভিড়, পকেটে টান ফেললেও বিক্রিতে জোয়ার কলকাতায়
৪. বড় প্রশ্ন: এদের সরানোর দায়িত্ব কার?
এই ঘটনার পর তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রোগী কল্যাণ সমিতি ও সাধারণ নাগরিকদের মধ্যে। প্রশ্ন উঠছে—প্রশাসনের নাকের ডগায় কীভাবে সরকারি হাসপাতালে এই ধরনের দাদাগিরি ও আয়া সিন্ডিকেট বহাল তবিয়তে কাজ করে চলেছে? সাধারণ মানুষের আকুল আর্তি— “তাহলে এদেরকে সরাবে কে এখান থেকে?” সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা রক্ষা করতে এবং সাধারণ গরিব রোগীদের এই শোষণের হাত থেকে বাঁচাতে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।


