spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
Homeলাইফ-স্টাইলExperts Opinion: ভেজা শরীর বাড়িয়ে দেয় যৌন উত্তেজনা, কেন বৃষ্টির সন্ধ্যায় বাড়ে...

Experts Opinion: ভেজা শরীর বাড়িয়ে দেয় যৌন উত্তেজনা, কেন বৃষ্টির সন্ধ্যায় বাড়ে সঙ্গীর প্রতি আকর্ষণ?

"চুমু হোক নরম, আদর হোক ভারি, বৃষ্টি থাকুক সঙ্গী, আমরা থাকি একান্ত, নিরাভরণ পাড়ি।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

“চুমু হোক নরম, আদর হোক ভারি,
বৃষ্টি থাকুক সঙ্গী, আমরা থাকি একান্ত, নিরাভরণ পাড়ি।”

বৃষ্টির সন্ধ্যায় মন কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে। বাইরের স্যাঁতসেঁতে পরিবেশ, মেঘলা আকাশ—সব মিলিয়ে আবহ তৈরি করে দেয় এক রোম্যান্টিক আবেশের। এমন পরিবেশে একাকীত্ব আরও বেশি করে কুরে কুরে খায়। বিশেষ করে যাঁরা সিঙ্গল, অর্থাৎ যাঁদের জীবনে প্রেম বা সঙ্গী নেই, তাঁদের কাছে এই সময়টা হতে পারে কিছুটা মন খারাপের। তবে তাঁদের জন্য আছে গান, ওয়েব সিরিজ কিংবা বইয়ের সঙ্গ।

আরও পড়ুন: বাতাসে বিষ! কারখানা থেকে বিষাক্ত গ্যাস পরিবেশ দূষিত করছে ফুলবাড়ীর

কিন্তু যাঁদের জীবনে ভালবাসার মানুষ আছেন, তাঁদের কাছে বৃষ্টির বিকেল বা রাত হয়ে উঠতে পারে আরও বেশি ঘনিষ্ঠ, আরও বেশি অন্তরঙ্গ। যৌন বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে যৌনমিলন হয়ে ওঠে আরও বেশি রোম্যান্টিক ও গভীর।

আরও পড়ুন: ঠিক সন্ধে নামার মুখে ভাসল তিলোত্তমা, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও

মনোরোগ বিশেষজ্ঞ ও যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেঘলা দিন মানেই আবহাওয়া কিছুটা বিষণ্ণতার দিকে ঝোঁকে। এই সময় মানুষ বেশি করে খোঁজেন শারীরিক ও মানসিক সংযোগ। একজন প্রিয় মানুষের সংস্পর্শ মানসিকভাবে আশ্বস্ত করে, শারীরিকভাবে উত্তেজনাও বাড়ায়। বৃষ্টির হালকা ছোঁয়া, ভেজা শরীর, হিম হাওয়া—এই সব কিছু মিলিয়ে শরীরে তৈরি হয় একধরনের উত্তেজনা, যা যৌন ইচ্ছাকে জাগিয়ে তোলে। অনেক দম্পতিই এমন আবহে সঙ্গমকে বেছে নেন এক নতুন অভিজ্ঞতার জন্য।

বিশেষজ্ঞদের কিছু টিপস—  

১. সঠিক জায়গা বেছে নিন: যদি বৃষ্টিতে ভিজে যৌনতায় আগ্রহ থাকে, তবে এমন জায়গা বেছে নিন যেখানে দুজনেই স্বচ্ছন্দ। নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা জরুরি।  

২. প্রতিবেশীদের বিষয়টি মাথায় রাখুন: খোলা ছাদ বা বারান্দায় যৌনতার সময় আশেপাশের মানুষের অসুবিধার কথা বিবেচনায় রাখাই ভাল। ফলে রোমান্স কিছুটা গোপনে হলে ক্ষতি কী!

৩. পরিচ্ছন্নতা বজায় রাখুন: বৃষ্টিতে ভিজে সঙ্গমে লিপ্ত হলে পরে অবশ্যই পরিষ্কার জলে স্নান করে নিন। শ্যাম্পু করাও জরুরি।

৪. অ্যালার্জির দিকেও খেয়াল রাখুন: অনেকেরই বৃষ্টির জল শরীরে সমস্যা করতে পারে। যদি ত্বক সংবেদনশীল হয়, তবে খুব বেশি ভেজা থেকে সাবধান থাকাই ভাল। সুতরাং, প্রেম যদি থেকে থাকে, আর বৃষ্টি যদি থাকে পাশে—তবে এই আবহকেই করে তুলুন আরও সুন্দর, আরও ঘনিষ্ঠ। তবে সবটাই হোক সম্মতি ও স্বাচ্ছন্দ্যের ভিতরে।

এই মুহূর্তে

আরও পড়ুন