সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু) লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। মেট্রো সূত্রে জানা গেছে, মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যার ফলে দক্ষিণেশ্বরমুখী বেশ কয়েকটি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে বড় উদ্যোগ শুভেন্দু সরকারের
নির্ধারিত সময়ে মেট্রো না আসায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। এক যাত্রী অভিযোগ করেন, “সকাল থেকে ময়দান স্টেশনে দাঁড়িয়ে আছি, পর পর দু’টো মেট্রো আসেনি, কোনো ঘোষণাও পাওয়া যাচ্ছে না।”
আরও পড়ুনঃ তেড়ে বৃষ্টি! উল্টো রথযাত্রার দিনে আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং সমস্যার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত এটি মেরামত করে পরিষেবা স্বাভাবিক করা হবে।


