Tuesday, 21 July, 2026
21 July
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়ি এখন থেকে নতুন জেলা, দীর্ঘদিনের দাবি পূরণের পথে

Siliguri: শিলিগুড়ি এখন থেকে নতুন জেলা, দীর্ঘদিনের দাবি পূরণের পথে

নগরবাসীর মধ্যে নতুন জেলার ঘোষণায় ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে—শিলিগুড়ি মহকুমা থেকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন শিলিগুড়ি জেলার সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ির ডাবগ্রাম ও ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েত এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ। ইতিমধ্যে দার্জিলিং জেলা প্রশাসন প্রাথমিক কাজ শুরু করেছে, যেখানে মৌজা ম্যাপ ও ভোটার তালিকা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলার প্রশাসনিক কেন্দ্র ও জেলা আদালত কোথায় স্থাপন হবে, তা নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুনঃ ২১ জুলাইকে ব্যবহার করে US-তে চোখ দেখাতে যায়, খোঁচা শুভেন্দুর

শিলিগুড়িকে আলাদা জেলা করার দাবি নয় নতুন—সুবাস ঘিসিংয়ের নেতৃত্বে ১৯৮০-এর দশকে পাহাড়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন জোরদার হওয়ার পর তৎকালীন রাজ্য সরকার দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল গঠন করেছিল। ২০০৭-০৮ সাল নাগাদ বাম আমলে শিলিগুড়ির জন্য পৃথক জেলা প্রশাসনিক কাঠামো গড়ার পরিকল্পনা নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শিলিগুড়িতে পৃথক পুলিশ কমিশনারেট স্থাপন করা হয়।

ভৌগোলিক ও নিরাপত্তার কারণে চিকেনস নেক অঞ্চলে প্রশাসনিক নজরদারি জোরদার করতেই নতুন জেলা গঠনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ ও এসএসবির শীর্ষ দপ্তর গড়ে উঠেছে এই এলাকায়। বাগডোগরা ও শিবমন্দির অঞ্চলে আলাদা পুরসভা গঠনের কথা চলছে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদকে গ্রামীণ এলাকায় সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে।

নগরবাসীর মধ্যে নতুন জেলার ঘোষণায় ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে। নাগরিক মঞ্চ ও ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নর্থ বেঙ্গল শিলিগুড়ির আলাদা জেলা ঘোষণার পক্ষে শক্তিশালী সমর্থন জানিয়েছে।

আরও পড়ুনঃ দিল্লীতে Gen Z-দের তুমুল বিক্ষোভ; সংসদ ভবনের কাছে পৌঁছে গেলেন ‘আরশোলারা’

সম্প্রতি দার্জিলিং জেলা প্রশাসনের সঙ্গে আয়োজিত বৈঠকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা নতুন জেলার দাবিতে জোরালো অবস্থান নিয়েছেন। জলপাইগুড়ির ডাবগ্রাম ও ফুলবাড়ি গ্রামীণ এলাকা নতুন জেলার অন্তর্ভুক্তি এবং আলাদা পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিলিগুড়ি জেলার আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ কমিশনারেটের অধীনে নতুন থানাগুলোর অন্তর্ভুক্তির দাবি তুলেছেন স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শয্যা সংখ্যা বাড়ানো এবং দালাল চক্র বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শিলিগুড়ির এই নতুন প্রশাসনিক গঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং জনসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন