Monday, 23 November, 2026
23 November
Homeউত্তরবঙ্গSiliguri: রাসপূর্ণিমার আগেই পুণ্যার্থীদের জন্য বড় সুখবর; চালু হল শিলিগুড়ি-মায়াপুর ইসকন সরাসরি...

Siliguri: রাসপূর্ণিমার আগেই পুণ্যার্থীদের জন্য বড় সুখবর; চালু হল শিলিগুড়ি-মায়াপুর ইসকন সরাসরি বাস পরিষেবা

পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই এই রুটের ভাড়া ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

রাসপূর্ণিমা উৎসবের প্রাক্কালে ভক্ত, পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুর ইসকন পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবা শুরু করল রাজ্য সরকার। রবিবার পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন এবং সোমবার থেকেই যাত্রীদের নিয়ে পথে নামল বাসটি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)-র উদ্যোগে পরিচালিত এই বাস চালুর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হল।

আরও পড়ুনঃ ফুলের দাম আকাশছোঁয়া; ফুলশয্যার খাট সাজাতে হিমশিম খাচ্ছে বরের বন্ধুরা

যাত্রার সময়সূচি ও ভাড়ার বিবরণ পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই এই রুটের ভাড়া ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

  • শিলিগুড়ি থেকে যাত্রা: সকাল ৬টায় শিলিগুড়ি থেকে বাসটি ছাড়বে এবং প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টার পথ অতিক্রম করে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মায়াপুর ইসকনে পৌঁছাবে।

  • ফিরতি যাত্রা: পরদিন সকাল ৬টায় মায়াপুর ইসকন থেকে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যে শিলিগুড়িতে ফিরে আসবে বাসটি।

  • আসন ও ভাড়া: মোট ৫২ আসনবিশিষ্ট এই বাসের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৩৭৮ টাকা। আপাতত একদিন অন্তর এই পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকার উপকূলে বিশাল সামুদ্রিক ঢেউয়ের তাণ্ডব! সৈকত ছাপিয়ে পার্কিং এলাকায় ঢুকল জল, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

দীর্ঘদিনের ভোগান্তির অবসান উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, এতদিন শিলিগুড়ি থেকে মায়াপুরে আসার কোনো সরাসরি বাস পরিষেবা ছিল না। ফলে পুণ্যার্থী ও পর্যটকদের নবদ্বীপ অথবা কৃষ্ণনগর হয়ে ভেঙে ভেঙে যাতায়াত করতে হতো, যা ছিল যথেষ্ট সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ পর্যটক থেকে শুরু করে ধর্মপ্রাণ বৈষ্ণব ভক্তদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হল এবং রাস উৎসবের আগে এটি রাজ্যবাসীর কাছে এক বড় উপহার।

এই মুহূর্তে

আরও পড়ুন