Saturday, 11 July, 2026
11 July
Homeউত্তরবঙ্গSiliguri: গৌতম OUT ‘জিরো টলারেন্স’ নীতি IN শিলিগুড়ি পৌরনিগমমের! এসএফ রোডে অবৈধ নির্মাণে...

Siliguri: গৌতম OUT ‘জিরো টলারেন্স’ নীতি IN শিলিগুড়ি পৌরনিগমমের! এসএফ রোডে অবৈধ নির্মাণে চলল বুলডোজার

দীর্ঘদিনের অভিযোগ ও মৌখিক সতর্কতার পরও অবৈধ নির্মাণ না সরানোর কারণে পৌরনিগম নোটিস পাঠিয়ে নির্ধারিত সময় পার হওয়ার পর বুলডোজার দিয়ে অভিযান চালায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শহরের অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পৌরনিগম ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। শনিবার এসএফ রোডে একটি হোটেলের সামনে অবৈধভাবে নালা দখল করে তৈরি করা স্ল্যাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পৌরনিগমের নবনিযুক্ত কমিশনার অশ্বিনী কুমার রায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, শহরের কোথাও কোনো বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের শিল্পান্নয়নে দাদার বড় ছক্কা; ২৫০০ কোটির মহা-বিনিয়োগ

এসএফ রোডের ওই হোটেলের সামনে নালা ও রাস্তা দখলের কারণে সাফাইকর্মীরা নালা পরিষ্কারে বাধার সম্মুখীন হচ্ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও মৌখিক সতর্কতার পরও অবৈধ নির্মাণ না সরানোর কারণে পৌরনিগম নোটিস পাঠিয়ে নির্ধারিত সময় পার হওয়ার পর বুলডোজার দিয়ে অভিযান চালায়।

আরও পড়ুনঃ ভোল বদলাচ্ছে ডানকুনির! লাক্স কোজ়ির দ্বিতীয় ইউনিটের শিলান্যাস; বঙ্গে বিরাট শিল্প সম্ভাবনা

অভিযানে কমিশনার অশ্বিনী কুমার রায়সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। পৌরনিগমের এই ‘বুলডোজার নীতি’ শহরের অবৈধ নির্মাণকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সচেতন নাগরিকদের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন