Monday, 13 April, 2026
13 April
HomeদেশAsha Bhosle: "সুরের আকাশে" আশা; শেষকৃত্য করলেন ছেলে আনন্দ

Asha Bhosle: “সুরের আকাশে” আশা; শেষকৃত্য করলেন ছেলে আনন্দ

চিরতরে নিভে গেল সুরের আলো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ সোমবার, ১৩ এপ্রিল মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়িকা। এদিন তাঁর শেষকৃত্যে মুখাগ্নি করেন ছেলে আনন্দ ভোঁসলে। চিরতরে নিভে গেল সুরের আলো।

আরও পড়ুনঃ “আসবো আর এক দিন আজ যাই”; আবেগে ভাসল দেশ

এদিন সকাল থেকেই লোয়ার পলে গায়িকার বাসভবনে ছিল চাঁদের হাট। তবে সেই সমাবেশে ছিল না কোনও উৎসবের মেজাজ, বরং শোকের কালো ছায়া ঢেকে দিয়েছিল গোটা এলাকাকে। বোনকে শেষ বিদায় জানাতে এসেছিলেন প্রবীণা মঙ্গেশকর কন্যা মীনা খাড়িকর। এছাড়াও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর, সঙ্গীত পরিচালক এ আর রহমান, জাভেদ আলি, অভিনেত্রী তাবু, আশা পারেখ, নীল নীতিন মুকেশ এবং জ্যাকি শ্রফের মতো ব্যক্তিত্বরা।

আরও পড়ুনঃ নাকা চেকিং ডায়মন্ডহারবারে! বিজেপি নেতার গাড়িতে ৯ লক্ষ

বাসভবনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শিবাজি পার্ক শ্মশানে। সেখানে উপস্থিত ছিলেন বিনোদন জগৎ, রাজনীতি এবং ক্রীড়া ক্ষেত্রের দিকপালরা।

লতা মঙ্গেশকরের পর আশা ভোঁসলের চলে যাওয়া ভারতীয় সংস্কৃতির এক বিশাল শূন্যস্থান তৈরি করল। ১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করে আট দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন তিনি। তাঁর বহুমুখী কণ্ঠস্বর আর জাদুকরী গায়কী চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন