spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
Homeদক্ষিণবঙ্গDol Yatra 2025: স্থানীয় বাসিন্দাদের সাথে দোলের রঙে রাঙিয়ে নিলেন শ্রীপর্ণা...

Dol Yatra 2025: স্থানীয় বাসিন্দাদের সাথে দোলের রঙে রাঙিয়ে নিলেন শ্রীপর্ণা রায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত

আজ রঙের উৎসব দোল। তাই আজ সকাল থেকে মেতে উঠল ব্যারাকপুরের ৫ নম্বর ওয়ার্ড  অন্যান্য জায়গার মতন। পুরোমাতা শ্রীপর্ণা রায় বরাবরই সাধারণ হয়ে থাকতে পছন্দ করেন। আজ দোলের দিন ওয়ার্ডের অন্যান্য মানুষের সাথে নিজেকে রাঙিয়ে নিলেন রঙের মধ্য দিয়ে।

আরও পড়ুন: রংয়ের সাজে বাংলা, শিলিগুড়ি এগার নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল রঙের উৎসব

বাড়িতে বাড়িতে গিয়ে তিনি বড়দের আশীর্বাদ দিলেন, সমবয়সীদের সাথে রঙে রাঙিয়ে নিলেন এবং রাঙিয়ে দিলেন এবং ছোটদের সাথে রং খেললেন। তিনি জানালেন প্রতিবছর এই দিনটি আমি চেষ্টা করি আলাদা ভাবে পালন করতে, ওয়ার্ডের মানুষের সাথে এবং ওয়ার্ডের মানুষের কাছে। তাইতো এই দিনটির গুরুত্ব আমার কাছে একেবারেই আলাদা। সবাইকে একসাথে পাই এই দিনটিতে, এই দিনটি যেন সব দুঃখ কষ্ট ভুলে এক হয়ে যাওয়ার দিন। এই ওয়ার্ডের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিচ্ছেন, তাই ওদের জন্য একটা আলাদা ভাবনা তো আমার থাকেই।

আরও পড়ুন: ভুতুড়ে ভোটার থাকবে না জেলা সভাপতি

আজকে বাড়িতে বাড়িতে গিয়ে, বড়দের পায়ে হাত দিয়ে যখন আশীর্বাদ নিলাম সত্যিকারে একটা আলাদা অনুভূতি থাকে আমার। জানালেন তিনি। দোল একটা আলাদা উৎসব, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও দলের রঙে রাঙিয়ে দিয়েছেন সকলকে। আমরা তো তারই আদর্শে চলি, তারই কথা মেনে চলি। তাই একটা আলাদা পছন্দ তো থাকেই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, জানালেন শ্রীপর্ণা রায়।

এই মুহূর্তে

আরও পড়ুন